হাওড়া-শিয়ালদা লাইনে ৪৯টি লোকাল ট্রেন বাতিল করল রেল, দেখুন তালিকা

Published:

Train Cancelled

সহেলি মিত্র, কলকাতাঃ ভোগান্তির আরেকনাম যেন রেল যাত্রা। আপনিও কি রোজ হাওড়া এবং শিয়ালদা থেকে ট্রেন ধরেন? তাহলে আপনার জন্য রইল খারাপ খবর। নতুন করে বেশ কিছু কাজের জন্য হাওড়া এবং শিয়ালদা ডিভিশনে ৪৯ লোকাল ট্রেন বাতিল (Train Cancelled) ঘোষণা করে সকলকে চমকে দিল রেল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

হাওড়া, শিয়ালদা ডিভিশনে বহু ট্রেন বাতিল করল রেল

রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২ মে শনিবার থেকে আগামী ৫ মে অবধি ধাপে ধাপে কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শনিবার ২৬টি, রবিবার ১১টি, সোমবার মঙ্গলবার মিলিয়ে হাওড়া ডিভিশনে মোট চারটি ট্রেন বাতিল করা হয়েছে। অপরদিকে আগামী ৩ মে রবিবার অর্থাৎ ২ মে ছুটির দিনে শিয়ালদা শাখায় চারটি লোকাল ট্রেন বাতিল থাকছে। এছাড়াও ৩ মে শিয়ালদা শাখায় বাতিল থাকছে ছ’টি লোকাল ট্রেন। চলুন দেখে নেবেন সবটা।

এক নজরে হাওড়া শাখায় বাতিল ট্রেনের তালিকা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আগামী ২ মে আপ হাওড়া-ব্যান্ডেল শাখায় ৩৭২৮৩,৩৭২৮৫, ৩৭২৮৭,৩৭২৮৯ ও ৩৭২৯১ লোকাল বাতিল থাকবে। হাওড়া-তারকেশ্বর শাখায় এদিন ৩৭৩৪৯ ও ৩৭৩৫১, হাওড়া-বর্ধমান শাখায় ৩৭৮৫৭, ডাউনে ব্যান্ডেল-হাওড়া শাখায় ৩৭২৮৬, ৩৭২৮৮, ৩৭২৯০, গোগাট-হাওড়া শাখায় ৩৭৩৮২, ৩৭৩৮৪, বর্ধমান-হাওড়া শাখায় ৩৭৮৫৮ বাতিল থাকবে। এরপর আগামী ৩ মে ট্রেন নম্বর ৩৭২১১, ৩৭২১৩, ৩৭৩৭১, ৩৭৩৭৩, ৩৭৩১১, ৩৭৮১১, ৩৭৮১৩, ৩৭৮১৫,৩৭২১২, ৩৭২১৪, ৩৭২১৬, ৩৭২১৮, ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৮১২, ৩৭৮১৪, ৩৭৮১৬ বাতিল থাকবে। ৪ মে ট্রেন নম্বর ৩৭৩৮৯ হাওড়া-গোঘাট লোকাল, ৩৭৩৮৪ গোঘাট-হাওড়া লোকাল, ৬৩৫০২ বর্ধমান-হাওড়া মেমু প্যাসেঞ্জার এবং ৫ মে বাতিল থাকবে ট্রেন নম্বর ৬৩৫০১ হাওড়া-বর্ধমান মেমু প্যাসেঞ্জার।

আরও পড়ুনঃ উদ্ধার হবে আটকে থাকা টাকা, নতুন পোর্টাল লঞ্চ করল EPFO

শিয়ালদা ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল থাকবে?

এবার জেনে নেওয়া যাক হাওড়া ডিভিশনে কোন কোন ট্রেন বাতিল থাকবে সে সম্পর্কে। আগামী ২ মে শিয়ালদা শাখায় ৩১১১২ কাটোয়া – শিয়ালদা লোকাল, ৩১১১১ শিয়ালদা – কাটোয়া লোকাল, আপ ৩২২৪৯ এবং ডাউন ৩২২৫২ শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে। এছাড়া আগামী ৩ মে শিয়ালদা শাখায় আপ ৩৩৬৫১ এবং ডাউন ৩৩৬৫২ শিয়ালদা-হাবরা লোকাল এবং আপ ৩২২১১, আপ ৩২২১৩, ডাউন ৩২২১২, ডাউন ৩২২১৪ শিয়ালদা-ডানকুনি লোকাল বাতিল থাকবে বলে জানিয়েছে রেল।