সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১২ এপ্রিল, রবিবার। আশা ভোঁসলের প্রয়াণ, রেল প্রকল্পের অনুমোদন, বাংলায় মোদীর সভা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ১০০টি রেল প্রকল্পের অনুমোদন দিল রেল মন্ত্রক
২০২৫-২৬ নতুন অর্থবর্ষে ভারতীয় রেল পরিকাঠামো উন্নয়নে বিশাল পদক্ষেপ নিল রেল মন্ত্রক। ১.৩ লক্ষ কোটি টাকা ব্যয় করে ১০০টি নতুন প্রকল্পের অনুমোদন দিয়েছে রেল। যার মধ্যে ৬০০০ কিলোমিটার নতুন রেল ট্র্যাক স্থাপন করা হবে। গত বছরের তুলনায় এই বরাদ্দ এবং পরিকল্পনার হার অনেকটাই বাড়ানো হয়েছে। এই প্রকল্পের বিশেষ লক্ষ্য হল দেশের প্রত্যন্ত এবং আদিবাসী অঞ্চলগুলিতে রেল সংযোগ পৌঁছে দেওয়া, আর পণ্য পরিবহন আরও দ্রুত করা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) হুগলীর শ্রীরামপুর থেকে দিঘা অবধি AC বাস
হুগলির শ্রীরামপুর থেকে দীঘা পর্যন্ত শীঘ্রই অত্যাধুনিক এসি বাস পরিষেবা চালু করতে চলেছে এএসআর পরিবহন। এই বাসটি প্রতিদিন শ্রীরামপুর থেকে ছেড়ে রিষরা, কোন্নগর, উত্তরপাড়া হয়ে জিটি রোড ধরে দীঘার পথে রওনা দেবে বলে খবর। পথে কোলাঘাট, কাথি এবং চাউলখোলা হয়ে বাসটি দীঘা পৌঁছাবে। যার ফলে মন্দারমনিগামীদের জন্য চাউলখোলায় নামার সুবিধাও থাকবে। যদিও বাস কর্তৃপক্ষে এখনো পর্যন্ত নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) হাওড়া ডিভিশনে বাতিল একগাদা ট্রেন
পয়লা বৈশাখের আগে হাওড়া ডিভিশনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য রবিবার ব্যাপক পরিমাণে ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল। উত্তরপাড়া, কোন্নগর, ভদ্রেশ্বর, শেওড়াফুলি এবং বর্ধমান সহ বেশ কিছু শাখায় বিভিন্ন সময় ট্রাফিক ব্লকের কারণে ৪২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান এবং শেওড়াফুলি লাইনের বহু ট্রেন রয়েছে। পাশাপাশি বেশ কিছু মেমু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করার কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) অভিষেকের হাত ধরে তৃণমূলে চুঁচুড়া বিজেপির বড় নেতা
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে হুগলির জেলা বিজেপিতে বিরাট ভাঙন। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের টিকিট বন্টন নিয়ে অসন্তোষের জেরে দলের জেলা সহ সভাপতি সুরেশ রাও রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেছেন। প্রবীণ এই নেতার অভিযোগ, দীর্ঘদিনের একনিষ্ঠ কর্মীদের গুরুত্ব না দিয়েই অচেনা প্রার্থীদেরকে টিকেট দিয়েছে বিজেপি। সুরেশ রাওয়ের দলবদল চুঁচুড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী সুবীর নাগের লড়াইকে কঠিন করে তুললেও দেবাংশু ভট্টাচার্যের সুবিধা হল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোতে দিল না ইরান
ইরানের অনমনীয় মনোভাবে মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জাহাজ বাংলা জয়যাত্রা শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরশাহির সারজাহ বন্দর দিয়ে ফিরে যেতে বাধ্য হয়েছে। যুদ্ধবিরতির পর জাহাজটিকে হরমুজ প্রণালী দিয়ে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ বারবার ইরানের অনুমতি চেয়েছিল। কিন্তু কোনও এক অজ্ঞাত কারণে ইরান সেই আবেদন প্রত্যাখ্যান করে দিয়েছে। কূটনৈতিক আলোচনার পরেও সারা না মেলার কারণে জাহাজটির গন্তব্য ঘুরিয়ে দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) শিলিগুড়ি থেকে তৃণমূলকে কটাক্ষ নরেন্দ্র মোদীর
২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়ির জনসভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের প্রাকৃতিক বিপর্যয়ের সময় কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল আয়োজনকে বিধে তিনি একে নির্মম সরকার বলে অভিহিত করেছেন। এমনকি শিলিগুড়ি করিডর বা চিকেন নেকের নিরাপত্তা এবং ধর্মের রাজনীতি নিয়ে রাজ্যকে কাঠগড়ায় দাঁড় করেছেন তিনি। মোদীর দাবি, বিজেপি ক্ষমতায় আসলে দুর্নীতি এবং নারী নির্যাতনের হার কমবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) বাংলাদেশে ফের হিন্দুদের পাড়ায় ভয়াবহ হামলা, লুঠপাট
বাংলাদেশ সরকার পরিবর্তনের পরেও রংপুর এবং কুষ্টিয়ায় সংখ্যালঘু হিন্দু পরিবার এবং সুফি মাজারের উপর হামলা এবং লুটপাটের ঘটনা নতুন করে আবারো উদ্বেগ সৃষ্টি করেছে। রংপুরে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সম্পূর্ণ বিনা কারণেই দাসপাড়ায় অগ্নিসংযোগ আর ভাঙচুর চালানো হয়েছে। অন্যদিকে কুষ্টিয়ার পুলিশের উপস্থিতিতেই বীর হত্যা এবং হিন্দুদের বাড়িতে লুটপাটের অভিযোগ ওঠে। তারেক রহমানের নেতৃত্ব নিয়ে নতুন সরকারের জমানায় এই ধরনের অস্থিরতা যে বড় প্রশ্ন তুলছে তা বলার অপেক্ষা রাখে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) মোথাবাড়ি কাণ্ডে প্রথম গ্রেফতারি NIA-র
মালদার মোথাবাড়িতে বিচার বিভাগীয় আধিকারিকদের উপর হামলার তদন্তে এবার বিরাট সাফল্য পেয়েছে এনআইএ। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান খতিয়ে দেখে এই ঘটনায় সরাসরি যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা আইএসএফ কর্মী গোলাম রব্বানীকে। ১ এপ্রিল বিচারকদের গাড়ি আটকানো, তাদের হেনস্থা এবং উদ্ধারের সময় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে মূল ষড়যন্ত্রকারীদের সন্ধানের রব্বানীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর তাঁকে হেফাজতে রাখা হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) একটানা মহিলা সহকর্মীর স্তনের দিকে তাকানো অপরাধ নয় — হাইকোর্ট
বোম্বে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনও মহিলার দিকে এক দৃষ্টিতে তাকানো ভয়ংকর অস্বস্তিকর বা অনৈতিক হলেও তা ভারতীয় দণ্ডবিধির ৩৫৪সি ধারার আওতায় অপরাধ নয়। এমনকি এটি কোনও গোপন নজরদারি নয়। কর্মক্ষেত্রে এরকমটা করা যায়। কারণ, এই ধারাটি গোপন মুহূর্ত বা একান্ত ব্যক্তিগত স্থানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আদালত এও জানিয়েছে যে, এই আচরণ কর্মক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য হয় না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে
প্রয়াত হলেন সংগীত জগতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এমার্জেন্সি কেয়ার ইউনিটে ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। আজ সকালে সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন। কর্মজীবনে বলিউডে একাধিক গান গেয়েছেন তিনি। এমনকি হিন্দি থেকে শুরু করে বাংলা, উড়িয়া সহ বিভিন্ন ভাষায় তাঁর গান রয়েছে। তাঁর প্রয়াণে শোকোস্তব্ধ গোটা বলিউড। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন












