ট্রেনের খাবারে পোকা, হরমুজে মার্কিন অবরোধ…! আজকের সেরা ১০ খবর (১৩ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ এপ্রিল, সোমবার। ট্রেনের খাবারে পোকা, হরমুজে মার্কিন অবরোধ, ভোটার তালিকা নিয়ে কমিশনের নির্দেশ, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) গরমের ছুটিতে একাধিক স্পেশাল ট্রেনের ঘোষণা

আসন্ন গরমের ছুটিতে পর্যটকদের অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেল একগুচ্ছ সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। কলকাতা-ভুবনেশ্বর রুটে আগামী ১৪, ২১ এবং ২৮ এপ্রিল বিশেষ ট্রেন চলবে, যা খড়গপুর, মেচেদা, ভদ্রক হয়ে যাতায়াত করবে। এছাড়াও মালদা টাউন থেকে কিউল, উধনা ও নেতাজী সুভাষ চন্দ্র বোস ইতওয়ারি এবং আসানসোল থেকে পাটনা এবং সবরমতি পর্যন্ত বেশ কিছু ট্রেন চালানো হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) গুড়াপে দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি, জখম ৬

হুগলির গুরাপে ১৯ নম্বর জাতীয় সড়কে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সোমবার ভোরে একটি চলন্ত ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে আধা সামরিক বাহিনীর গাড়িটি ধাক্কা মেরেছে। আর দুর্ঘটনায় অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট এবং চিকিৎসকসহ মোট ৬ জন আহত হয়েছে বলে খবর। আহতদেরকে উদ্ধার করে দ্রুত বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর অবরোধ শুরু হল। ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর এই পদক্ষেপ যে মধ্যপ্রাচ্যে আবারো উত্তেজনা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না। আমেরিকা স্পষ্ট দাবি করেছে যে, ইরানের বন্দরে যাতায়াতকারী বা ইরানকে শুল্ক প্রদানকারী জাহাজগুলিকে কঠোরভাবে আটকানো হবে। কিন্তু ইরানের সাথে সম্পর্কহীন জাহাজ চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানানো হলেও এর প্রভাব পড়তে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) দাগিদের ধরতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিল কমিশন

২০২৬ এর বিধানসভা নির্বাচনকে শান্তিময় এবং অবাধ করার জন্য বিরাট পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। ভোটের ঠিক ৭০ ঘণ্টা আগেই এলাকার চিহ্নিত দাগী দুষ্কৃতীদেরকে প্রিভেনটিভ অ্যারেস্ট বা নিবর্তন মূলক গ্রেফতারের কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আর ইতিমধ্যে কলকাতা পুলিশের বিভিন্ন থানা থেকে প্রায় ৯০ জন সক্রিয় অপরাধীর তালিকা কমিশনের হাতে পৌঁছে গিয়েছে। এছাড়াও জেল থেকে যাতে কোনও রকম অপরাধমূলক যোগাযোগ না রাখা হয়, তার জন্য সংশোধনাগারগুলিতে নিয়মিত সারপ্রাইজ চেকের নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) ডলারের বিপরীতে ফের তলানিতে টাকা

সোমবার আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় টাকা রেকর্ড পতন ঘটে ৯৩.৩০ এর স্তরে পৌঁছে গিয়েছে। বিশেষজ্ঞরা এর পেছনে মূলত তিনটি প্রধান কারণকে চিহ্নিত করছে। প্রথমত, ইরান আমেরিকার শান্তি আলোচনা ব্যর্থ হওয়া এবং ট্রাম্পের অবরোধ ঘোষণা। দ্বিতীয়ত, অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় ব্যারেল প্রতি ১০৩ ডলার ছাড়ানো এবং তৃতীয়ত বিশ্ববাজারে অস্থিরতার জেরে বিনিয়োগকারীদের নিরাপদ হিসেবে আবারো ডলারের দিকে ঝুঁকা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ১০০ ডলার ছাড়াল ব্রেন্ট ক্রুডের দাম

ওয়াশিংটন এবং তেহরানের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের ইরানি বন্দর অবরোধের ঘোষণা এবার বিশ্ববাজারে তেলের দামে বিরাট বিস্ফোরণ ঘটিয়েছে। সোমবার এশিয়ার বাজারে বাজার খুলতে দাম ব্যারেল প্রতি ১০০ ডলার থেকে ছাড়িয়ে ১০২.৩০ ডলারে পৌঁছে গিয়েছে। হরমুজ দিয়ে চলাচলকারী ইরানি জাহাজ ব্লক করার কারণে গোটা বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হচ্ছে। আর গত কয়েকদিন ধরে সাময়িক স্বস্তির পর তেলের দামের ঊর্ধ্বগতি ভারত সহ বেশ কিছু দেশের উদ্বেগের কারণ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) রায়গঞ্জে বাড়িতে ভোটগ্রহণে অশান্তির জেরে মৃত্যু বৃদ্ধার

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে রায়গঞ্জে বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়া চলাকালীন এক বৃদ্ধার মৃত্যু ঘিরে এবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার সকালে মাড়াইকরা গ্রাম পঞ্চায়েতের ভিটি বুথ এলাকায় দৃষ্টিহীন ভোটার কালু শেখের বাড়িতে ভোট নিতে গিয়েছিলেন কর্মীরা। তবে ভোটদানের সময় পরিবারের সদস্যদের উপস্থিত থাকা নিয়ে বচসা বাঁধে, যা দ্রুত রাজনৈতিক উত্তেজনায় রূপ নেয়। হইহট্টগোল এবং মানসিক চাপের মাঝেই কালু শেখের স্ত্রী তফিজান বিবি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতাল নিয়ে গেলে মৃত্যু হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ভোটার লিস্টে নাম না থাকায় স্বেচ্ছামৃত্যুর আর্জি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি যুবকের

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ায় এবার চরম পদক্ষেপ নিয়েছে হাওড়ার পাঁচতলার যুবক শেখ ফরিদুল ইসলাম। ভোটার তালিকায় নাম না থাকার ক্ষোভে এবং হতাশায় তিনি রাষ্ট্রপতিকে এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন। তাঁর অভিযোগ, এসআইআর প্রক্রিয়ায় চাওয়া কঠিন নথিপত্র জোগাড় করা সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণ অসম্ভব। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া নামান্তর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) রাজধানী এক্সপ্রেসে দেওয়া ডালে কিলবিল করছে পোকা

রঙ্গিয়া-আনন্দবিহার রাজধানী এক্সপ্রেসে পরিবেশিত ডালের মধ্যে পোকা পাওয়ার ঘটনায় এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত ১১ এপ্রিল এক যাত্রী খাবারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর রেলের পরিষেবা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে। অভিযোগ পাওয়ার দুই ঘণ্টার মধ্যেই তৎপর হয়ে আইআরসিটিসি। সংশ্লিষ্ট ভেন্ডার এর উপর মোটা অংকের জরিমানা আরোপের পাশাপাশি যে রান্নাঘর থেকে খাবার এসেছিল, সেটিকে সিল করে দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বিচারাধীন ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানাল সুপ্রিম কোর্ট

বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত মামলায় বিরাট সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত স্পষ্ট করেছেন যে, যাদের আবেদন এখনো পর্যন্ত বিচারাধীন বা পেন্ডিং, তারা ২৩ এপ্রিলের ভোটে অংশ নিতে পারবে না। আর আদালত জানিয়েছে, শুধুমাত্র ৬ থেকে ৮ এপ্রিলের মধ্যে প্রকাশিত তালিকায় যাদের নাম রয়েছে, তারাই ভোটাধিকার পাবে না। প্রায় ১৬ লক্ষ ভোটারের হয়ে করা রাজ্যের আবেদন খারিজ করে আদালত ট্রাইব্যুনালকে নিজস্ব গতিতে কাজ করার নির্দেশ দিয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন