ভবানীপুরে ধুন্ধুমার, নীতীশ কুমারের ইস্তফা…! আজকের সেরা ১০ খবর (১৪ এপ্রিল)

Published:

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৪ এপ্রিল, মঙ্গলবার। ভবানীপুরে ধুন্ধুমার, নীতীশ কুমারের ইস্তফা, ইডির হাতে গ্রেফতার আইপ্যাকের ডিরেক্টর, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ভোটের আগে ভবানীপুরে ব্যানার ছেঁড়া ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে খোদ মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর এবং উত্তর কলকাতার বরানগর রণক্ষেত্রে রূপ নিয়েছে। সোমবার রাতে জগুবাবুর বাজারের কাছে বিজেপির ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ লাঠিচার্জ করলে উত্তেজনা আরও বাড়ে। ভবানীপুরে এবার লড়াই হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারী। অন্যদিকে বরানগরে বিজেপির সভার পর দলীয় কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) ব্যাণ্ডেল-আজিমগঞ্জ ও রাণাঘাট-লালগোলা শাখায় EMU স্পেশাল ট্রেন

পূর্ব রেল পক্ষ থেকে ব্যান্ডেল-আজিমগঞ্জ এবং রানাঘাট-লালগোলা শাখায় নতুন স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর। মঙ্গলবার থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিশেষ ট্রেনগুলি চলাচল করবে। ব্যান্ডেল-আজিমগঞ্জ স্পেশাল ট্রেনটি প্রতিদিন সকালে ছেড়ে দুপুরে গন্তব্যে পৌঁছবে। আর ফিরতি পথে সন্ধ্যায় ব্যান্ডেল ফিরবে। আবার অন্যদিকে রানাঘাট ও লালগোলার মধ্যে প্রতিদিন ২ জোড়া বিশেষ ট্রেন যাতায়াত করবে, যা যাত্রাপথের প্রতিটি স্টেশনেই থামবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ED-র হাতে গ্রেফতার IPAC ডিরেক্টর ভিনেশ চান্ডেল

২৬ এর বিধানসভা নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে কয়লা পাচার মামলায় আইপ্যাক ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারে রাজ্যের রাজনৈতিক মহলে আবারও আলোড়ন সৃষ্টি করল। ইডির অভিযোগ, কয়লা পাচারের প্রায় ২০ কোটি টাকা লেনদেনে তিনি সরাসরি যুক্ত ছিলেন। এমনকি আইপ্যাকে সহ প্রতিষ্ঠাতা হিসেবে ভিনেশ চান্ডেল তৃণমূলের নির্বাচনের রণকৌশল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। আর ২ এপ্রিল তাঁর দিল্লির আবাসিক তল্লাশির পর সোমবার রাতে তাঁকে গ্রেফতার করা হয়। এমনকি আজ তাঁকে আদালতে পেশ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) জলপাইগুড়িতে ৪০ জন পেলেন ভারতীয় নাগরিকত্ব

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে জলপাইগুড়ি জেলার ক্যাম্পের আওতায় ৪০ জন শরণার্থীকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। মূলত মাল বিধানসভা কেন্দ্রের ক্রান্তি ব্লকের বাসিন্দা তাঁরা, যারা দীর্ঘকাল আগে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে এদেশে আশ্রয় নিয়েছিলেন। আর তাঁদের হাতেই এই শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, অধ্যাপক ডক্টর বাবলু বালার সহায়তা এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের যাচাইয়ের পর এই নাগরিকত্ব প্রদান সম্পন্ন হয়েছে। এই ঘটনায় একদিকে যেমন দীর্ঘ প্রতীক্ষার পর সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে তাঁরা, অন্যদিকে নির্বাচনে সুবিধা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) বিনা শুল্কে হরমুজ পেরোচ্ছে ভারতের জাহাজ

ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালির ঘোষণা বর্তমানের ভূ-রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের জন্য বিরাট স্বস্তি। হরমুজ নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে চরম উত্তেজনা চলছে, আর ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দর এবং শুল্কপ্রদানকারী জাহাজ অবরোধের ডাক দিয়েছেন যেখানে, ঠিক সেখানে দাঁড়িয়ে ইরানের পক্ষ থেকে বিনা শুল্কে ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। ফাতালি জানিয়েছেন, ভারত ইরানের আসল বন্ধু এবং এই কঠিন সময়ে দিল্লির জাহাজ চলাচলে কোনও রকম বাধা সৃষ্টি করা হবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) ছাপ্পা রুখতে ভোট কেন্দ্রে এবার বায়োমেট্রিক, নোটিশ সুপ্রিমের

২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ছাপ্পা ভোট রুখার জন্য ভোটকেন্দ্রে বায়োমেট্রিক পদ্ধতি চালুর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। তাঁর অভিযোগ, পরিচয় ভাঁড়ানো এবং রিগিংয়ের ফলে নির্বাচনের স্বচ্ছতা নষ্ট হচ্ছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ বর্তমানে নির্বাচনে এই ব্যবস্থা চালু করা অসম্ভব বলে জানিয়েছে। তবে ভবিষ্যৎ নির্বাচনে এটি কার্যকর করা যায় কিনা তা খতিয়ে দেখতে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রকে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হরমুজ সঙ্কটে আটকে ৪ লক্ষ টন বাসমতি চাল

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালী অচলাবস্থার কারণে ভারতের বাসমতি চাল রপ্তানি বাণিজ্যে চরম বিপর্যয় নেমেছে। রপ্তানি করিডর কার্যত স্থগিত হয়ে যাওয়ার কারণে প্রায় ৪ লক্ষ টন বাসমতি চাল বন্দর এবং মাঝ সমুদ্রে আটকে পড়েছে। ভারত থেকে ইরানে মোট বাসমতি রপ্তানির প্রায় ১২ থেকে ১৩ শতাংশ যায়, যা এখন গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে রপ্তানি খরচ ২০ থেকে ২২ শতাংশ বেড়ে যাওয়ার কারণে আর বিকল্প বাজারের অভাব থাকার কারণে ভারতীয় রপ্তানিকারকরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাংলায় এসে মমতা ও বিজেপিকে আক্রমণ রাহুলের

বিধানসভা নির্বাচনের প্রচারে মালদায় এসে তৃণমূল এবং বিজেপি উভয় পক্ষকে তীব্র আক্রমণ করেছেন রাহুল গান্ধী। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প এবং কর্মসংস্থান নীতি সমালোচনা করে তিনি দাবি করেছেন, ৫ লক্ষ চাকরির প্রতিশ্রুতির বদলে রাজ্যে বর্তমানে ৮৪ লক্ষ মানুষ বেকার ভাতা পাচ্ছে। পাশাপাশি সারদা এবং রোজভ্যালির মতো চিটফান্ড দুর্নীতি আর সিন্ডিকেট নিয়ে তোপ দেগেছেন তিনি। তিনি জানান, তৃণমূলের অপশাসনের কারণেই বাংলায় বিজেপি জমি তৈরি করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) জয় শ্রীরাম বললেই চিকিৎসকের ভিজিটে ৫০০ টাকা ডিসকাউন্ট

২০২৬ এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে চিকিৎসক প্রকাশ কুমার হাজরার এক ঘোষণায় চিকিৎসা তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি জানিয়েছেন, চেম্বারে এসে জয় শ্রীরাম বললে ৫০০ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। তবে এই সিদ্ধান্তকে চিকিৎসার নীতি এবং পেশাগত আচরণের পরিপন্থি বলেই দাবি করে নোটিশ পাঠিয়েছে আইএমএ। শান্তনু সেনের মতো নেতারা পেশাকে কলুষিত করার প্রচেষ্টা করলেও চিকিৎসক নিজের অবস্থানে অনড় থেকেই দাবি করছেন যে, এটি মানুষের সেবা ও তাঁর ব্যক্তিগত আদর্শ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) নীতীশের পর বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

দীর্ঘ দুই দশকের অবসান ঘটিয়ে বিহারের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির সম্রাট চৌধুরী। বর্তমানে উপমুখ্যমন্ত্রী পদে থাকা ৫৭ বছর বয়সী এই নেতা প্রবীণ নেতা শকুনি চৌধুরীর পুত্র। আরজেডি এবং জেডিইউর হয়ে ২০১৭ সালে বিজেপিতে যোগ দেওয়ান সম্রাট বিহারের প্রভাবশালী ওবিসি নেতা হিসাবে পরিচিত। নীতীশ কুমারকে ক্ষমতাচ্যুত করার সংকল্পে দীর্ঘ সময় গেরুয়া পাগড়ি পরেছিলেন তিনি। তবে বিহারে বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর উত্থান এক নতুন রাজনৈতিক অধ্যায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন