‘মামলাটা আমিই করেছিলাম’ বাতিল ভোটারদের নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: SIR প্রক্রিয়ার পর বাতিল হওয়া ভোটারদের নিয়ে চলা মামলায় বিশেষ রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত( Supreme Court Of India)। আর সেই রায়ের পরই কিছুটা স্বস্তি পেয়েছেন ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়া ভোটাররা। তবে সুপ্রিম কোর্টের নতুন রায়ে সবচেয়ে বেশি খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেটাই বৃহস্পতিবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সেই সাথে এদিন মমতা এও স্মরণ করিয়ে দেন, SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে মামলাটা কিন্তু তিনিই করেছিলেন।

সুপ্রিম কোর্টের রায়ে উচ্ছ্বসিত মমতা

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা রাজ্য জুড়ে নিজের দলের হয়ে প্রচার করে বেড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তিনি। কোচবিহারে সভা করতে গিয়ে সুপ্রিম কোর্টের নতুন রায়ের খবর পান মমতা। আর তারপরই মুখ্যমন্ত্রী জানালেন, “হেলিকপ্টারে উঠতে না উঠতেই আমি খবরটা পেলাম। আমি অত্যন্ত খুশি। বিচারব্যবস্থার জন্য আমি গর্বিত। মামলাটা আমিই করেছিলাম। তাই আমার থেকে বেশি খুশি কেউ নয়।”

দলের কর্মীদের বিশেষ নির্দেশ মমতার

এদিন সুপ্রিম কোর্টের রায় জানানোর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উদ্দেশ্যে বড় বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মমতার একেবারে সরাসরি নির্দেশ, ট্রাইবুনালের কাজ মিটে গেলে ভোটার তালিকা প্রকাশ হওয়া মাত্রই প্রত্যেক দলীয় কর্মীকে বাড়িতে বাড়িতে গিয়ে স্লিপ বিলি করে আসতে হবে। এদিন মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানান, “ভোটের অতিরিক্ত যে তালিকা রয়েছে তা প্রকাশিত হবে 21 তারিখ। ভোটের দুদিন আগেই। তাই দলের সমস্ত কর্মীদের বলবো সেটা পাওয়া মাত্রই বাড়িতে বাড়িতে গিয়ে স্লিপ দিয়ে আসবেন। এটা আমাদের কর্তব্য।”

অবশ্যই পড়ুন: ভোটদান বাধ্যতামূলক মামলা খারিজ, ‘কাউকে বাধ্য করতে পারি না’ বলল সুপ্রিম কোর্ট

এদিন সুপ্রিম কোর্টের রায় উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 23 তারিখ অর্থাৎ প্রথম দফার ভোটের দুদিন আগে তালিকা প্রকাশ করার পাশাপাশি দ্বিতীয় দফার ভোট অর্থাৎ 29 তারিখের দুই দিন আগে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। বলাই বাহুল্য, বাতিল ভোটাররা ট্রাইবুনালে আবেদন করার পর ছাড়পত্র পেলেও তাদের ভোট দেওয়া নিয়ে তৈরি হয়েছিল সংশয়। এ নিয়ে সুপ্রিম কোর্টে চলছিল মামলা। বৃহস্পতিবার সেই মামলার রায়দান করতে গিয়ে শীর্ষ আদালতের বিচারপতিরা বলেন, ভোটের দুই দিন আগে ট্রাইবুনাল ছাড়পত্র দিলেও ভোট দেওয়া যাবে। শীর্ষ আদালতের এমন রায় উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় সকল ভোটারকে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিয়েছেন।