প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের আগেই যে ফাটানো গরম পড়বে তা আগেই আভাস দিয়েছিল হাওয়া অফিস, আর সেটাই বাস্তবে রূপায়িত হল। বৈশাখের গরমে রীতিমত হাঁসফাঁস অবস্থা সকলের। এমন অবস্থায় ফের পাল্টে যেতে চলেছে বাংলার আবহাওয়া। জানা গিয়েছে দক্ষিণবঙ্গ (South Bengal) থেকে উত্তরবঙ্গ (North Bengal)-দু’দিকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস রয়েছে। তবে বৃষ্টি হলেও গরমের অস্বস্তি পুরো কাটছে না। আগামী কয়েক দিন (Weather Tomorrow) আরও বাড়বে তাপমাত্রা। রইল সম্পূর্ণ আপডেট।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার উপর উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং দক্ষিণ-পূর্ব অসমের উপরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশ এবং পার্শ্ববর্তী এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে যার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। তাই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও এই বৃষ্টিতে গরম কিছুই কমবে না। উল্টে দুর্যোগের মেয়ে কাটতেই বাড়বে ৩ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় উষ্ণ এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকাল থেকেই রোদের তেজ বেশি থাকবে। ভ্যাপসা এই গরমে রীতিমত শরীরে রীতিমত ঘামের বন্যা বইবে। তবে গরমের অস্বস্তি সবচেয়ে বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। তবে বিকেলের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও থাকতে পারে। তাই সেক্ষেত্রে বলা যায় রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের স্থিতিশীল থাকতে পারে। আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে।
আরও পড়ুন: বাংলার নির্বাচনে লড়বে জিন্নার মুসলিম লিগ! দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা IUML-র
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে সকলে এই মুহূর্তে গরমে নাজহাল হলেও উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে সেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। তবে শনিবার ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে দার্জিলিং এবং জলপাইগুড়িতে। রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরের জেলাগুলিতে। আগামী সাত দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। তবে দুর্যোগ কাটলে সেখানেও বাড়তে চলেছে তাপমাত্রা।










