তাপপ্রবাহের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, ভিজবে ৭ জেলা, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা বাংলার মানুষের। এই ভয়ঙ্কর গরম থেকে কবে মুক্তি মিলবে? উত্তর জানা নেই কারোর। ভোরের আলো ফুটতে না ফুটতেই ফলার মতো বিঁধছে রোদ। আজ রবিবার ছুটির দিন বাংলার আবহাওয়া (Weather Today) নিয়েও কিছুটা উদ্বেগের আবার কিছু স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আজ সারাদিনই মোটের ওপর রোদের তেজ অব্যাহত থাকবে। সেইসঙ্গে গরম থাকবে মাত্রাতিরিক্ত। আবার কিছু জেলায় অবশ্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ রবিবার সারাদিন কেমন থাকবে সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃষ্টি হলেও গরম কিন্তু কমবে না। আজ গরম ও আদ্রতায় ভরা আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার দুর্যোগের ভ্রূকুটি রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: হরমুজে ভারতের জাহাজে হামলা চালিয়ে এবার হুঙ্কার দিচ্ছে ইরান!

আগামীকালের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। হাওয়া অফিস জানিয়েছে, এদিন বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে বললে, এদিন বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়।