অনন্যা সরকার, কলকাতাঃ আবার সোশ্যাল মিডিয়ায় নেটিনাগরিকদের নিশানায় অনুষ্কা শর্মা (Anushka Sharma)। সম্প্রতি তিনি হোমিওপ্যাথিকে (Homeopathy Controversy) সমর্থন করে ও এই বিকল্প চিকিৎসা পদ্ধতিকে তার হেল্থ জার্নির গুরুত্ত্বপূর্ণ অংশ বলে জানিয়ে একটি পোস্ট শেয়ার করেন। এই পোস্ট ঘিরেই বিতর্ক শুরু হয়। অনুষ্কার এই বক্তব্যে নেটপাড়া কার্যত দুটি ভাগে বিভাগ হয়ে গেছে। অনেকে তার এই পোস্টকে সমর্থন জানিয়েছেন আবার কেউ কেউ তাকে সমালোচনা করছেন। এমনকি এক লিভার স্পেশালিস্ট ডাক্তার তাকে অশিক্ষিত পর্যন্ত বলে দিয়েছেন।
হোমিওপ্যাথির সমর্থনে বিতর্কে অনুষ্কা শর্মা
সম্প্রতি অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রাম স্টোরিতে জনপ্রিয় হোমিওপ্যাথি ডাক্তার রাজন শঙ্করন ও ‘শার্ক ট্যাংক ইন্ডিয়া’ খ্যাত উদ্যোক্তা নমিতা থাপারের কথপোকথনের একটি ভিডিও শেয়ার করেন। সাথে তিনি এও লেখেন যে তার জীবনে হোমিওপ্যাথির গুরুত্ব অপরিসীম। পাশাপাশি তিনি ডাক্তার রাজন শঙ্করনের চিকিৎসা পদ্ধতিরও প্রশংসা করেছেন। তার এই বক্তব্য থেকেই ইন্টারনেটে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে।
কয়েকদিন আগেই অনুষ্কা আইপিএল (IPL)-এ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের উদযাপনে স্বামী বিরাট কোহলির সাথে ‘ভিকট্রি ড্যান্স’ ও প্রেমানন্দ জি মহারাজের সঙ্গে দেখা করার দরুন শিরোনামে এসেছিলেন কিন্তু এখন হোমিওপ্যাথি সমর্থনের ফলে তিনি বিতর্কে। বিতর্কিত এই ইনস্টাগ্রাম পোস্টে অনুষ্কা লেখেন ‘আমার জীবনে হোমিওপ্যাথি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ডঃ রাজন শঙ্করন সেই জার্নির প্রধান অংশ ছিলেন। হেল্থ এবং মাইন্ডফুল লিভিং সম্পর্কে তাঁর অন্তর্দৃষ্টিকে আমি গভীরভাবে সম্মান করি।’
কী ছিল ডক্টর রাজন শঙ্করণ ও নমিতা থাপারের ভিডিওর বক্তব্য?
ভিডিওতে কথোপকথন চলাকালীন ডক্টর রাজন জানান হোমিওপ্যাথিকে সমন্বিত স্বাস্থ্য সেবা পদ্ধতির মধ্যে আনা প্রয়োজন, তবে তিনি এও মেনে নেন যে এতে সীমাবদ্ধতা রয়েছে। হোমিওপ্যাথি নির্দিষ্ট অসুখের চিকিৎসা করে না, এটি মানুষের চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। মানুষ সুস্থ হলে তার রোগও নিরাময় হয়। হোমিওপ্যাথি সবার চিকিৎসা করতে পারে কিন্তু সবাইকে কি সুস্থ করে তুলতে পারে? প্রতিটি পদ্ধতির মত এতেও কিছু সীমাবদ্ধতা রয়েছে।
First I think Anushka should have promoted Ayurveda, which is far better in terms than this German pseudo science of homeopathy.
Ayurveda though not scientifically rigorous atleast tilts towards nature and natural products.
Homeopathy is just drinking diluted water and sugar… pic.twitter.com/35iYojc4jy— amit kilhor (@amitkilhor) June 3, 2026
অনুষ্কার এই পোস্টের দরুন দুটো ভাগে বিভক্ত হয়ে গিয়েছেন নেটপাড়া। অনেকেই তার বক্তব্যের অসমর্থনে একাধিক মন্তব্য করেছেন। এক এক্স (X) ব্যবহারকারী কটাক্ষ করে বলেন যে, ৬৭ মিলিয়ন ফলোয়ার্সদের মধ্যে অনুষ্কা শর্মা হোমিওপ্যাথির প্রচার করলেন কিন্তু তিনি তার সন্তানদের চিকিৎসাতেও হোমিওপ্যাথি ব্যবহার করেন কিনা সেটাই দেখার।
‘দ্য লিভার ডক’ নামে জনপ্রিয় হেপাটোলজিস্ট সাইরিয়াক অ্যাবি ফিলিপস, ডঃ শঙ্করন, নমিতা থাপার এবং অনুষ্কা শর্মার তীব্র সমালোচনা করেছেন। তিনি বরাবরই হোমিওপ্যাথির বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। তার মতে হোমিওপ্যাথি একটি অপবিজ্ঞান এবং এটির ব্যবহার মানুষের অপরিসীম ক্ষতি করতে পারে। বর্তমানে অনুষ্কার শর্মার এই পোস্টে দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া। কেউ কেউ তাকে সমর্থন করলেও তার বিরুদ্ধে সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে।










