গরমের ছুটিতে ঘুরে আসুন নর্থ বেঙ্গলের এই ৫ সেরা ঠিকানা, ভরে যাবে মন-প্রাণ

Published:

Offbeat North Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ নর্থ বেঙ্গল (North Bengal) মানেই হল এক স্বপ্নের জায়গা। এখানে এমন কিছু কিছু ডেস্টিনেশন আছে যেখানে জীবনে একবার না গেলে যেন পাপ বলে মনে হবে। নর্থ বেঙ্গল জায়গাটাই হল এমন এক মায়াবী যেখানে যাওয়ার জন্য পাহাড় প্রেমীরা এক পায়ে খাড়া হয়ে থাকেন। কিন্তু বাজেট বলেও একটি বস্তু আছে। আর তাছাড়া সেই একই দার্জিলিং, কালিম্পং, সিকিম যেতে কারই বা ভালো লাগবে। তবে চিন্তা করার নেই। আপনিও যদি কিছুদিনের মধ্যে উত্তরবঙ্গ ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন এবং অফবিট জায়গার খোঁজ করে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন ৫ জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে না আপনি কখনও গিয়েছেন বা জায়গাটি সম্পর্কে শুনেছেন।

বেলটার

প্রথমেই কথা বলব কার্শিয়াং-এর কাছে বেলটার নিয়ে। পাহাড়ে ঘেরা সুন্দর একটা গ্রাম হল এই বেলটার। পাহাড়ের মাঝে থাকা কিছু হোমস্টে যেখানে কয়েকদিন থাকলে আপনার শরীর ও মন দুইই চাঙ্গা হয়ে যাবে। ভুলে যাবেন স্ট্রেস। কার্শিয়াং টাউন থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে, বেলটার যেন এক প্রকৃতির আঁচলে মোড়ানো স্বপ্নের গ্রাম। চারদিকে সবুজ গালিচা মোড়া চা-বাগান, ছোট ছোট পাহাড় আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে। অফবিট জায়গা কাকে বলে তা আপনি এখানে এলে টের পাবেন।

তাবাকোশি

এর পরের ডেস্টিনেশন হল মিরিক থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে রয়েছে তাবাকোশি। একটি ছোট্ট এবং সুন্দর ছিমছাম গ্রাম। এখানে রয়েছে চা বাগান, রয়েছে নাম না জানা বহু প্রাণী, রয়েছে ঝর্ণা, নদীও। যার জলে আপনি পা বসিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দিতে পারবেন। এখানে যে নদীটি রয়েছে সেটার নাম হল রাম্মামখোলা। এই নদীর সৌন্দর্য ভাষায় প্রকাশ করা মুশকিল। এই গ্রামের সৌন্দর্য এতটাই যে মনে হবে যে ক্যালেন্ডারে থাকা কোনও ছবি। তাবাকোশি গ্রামের বিভিন্ন দিকে রয়েছে কমলালেবুর বাগান, এলাচের বাগান, আদার বাগান। হাতে দিন কয়েকের ছুটি থাকলে এই জায়গা থেকে অনায়াসেই ঘুরে আসতে পারেন।

কোলাখাম

এরপর যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটির নাম হল কোলাখাম। এটিও একটি ছোট্ট অফবিট গ্রাম যা আপনাকে মনে এক আলাদাই আনন্দ দেবে। ভরিয়ে দেবে ভালো লাগায়। এই কোলাখাম থেকে আপনি অসাধারণ কিছু কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার দৃশ্য উপভোগ করতে পারবেন।

পানবুধারা

এরপরের ডেস্টিনেশন হল কালিম্পং-এর একটি অফবিট গ্রাম পানবুধারা। একটি সুন্দর অফবিট হিলস্টেশন যেখান থেকে আর কিছু না হোক আপনি সুন্দর কিছু ভিউ পয়েন্ট দেখতে পাবেন। একদমই কম পরিচিত এই জায়গাটি অহলধারার মতোই। এখান থেকেও একদিকে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা আর অন্যদিকে তিস্তা, করোনেশন ব্রিজ ও শিলিগুড়ি শহরের সুন্দর ৩৬০° ভিউ পাওয়া যায়।

আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে বাড়ছে ঝড় বৃষ্টি! কালবৈশাখীর সতর্কতা, আগামীকালের আবহাওয়া

ইয়েলবং

এবার কথা হবে উত্তরবঙ্গের একদম অফবিট জায়গা ইয়েলবং নিয়ে। রুমতি নদী, ঝর্ণা, পাহাড়, ঘন জঙ্গল আপনার হৃদয়ে চিরদিনের মতো গেঁথে থাকবে। ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেকে যাওয়া এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে। আপনি যদি অ্যাডভেঞ্চারপ্রেমী হন তাহলে এই জায়গা আপনার জন্য একদম আদর্শ।