অনন্যা সরকার, হাওড়া: ফের নন-ইন্টারলকিং (Non-Interlocking Block)-এর কাজে হাওড়া ডিভিশনে (Howrah Division) ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পূর্ব রেলের (Eastern Railway) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করা হয়েছে যে, আগামী ৭ আগস্ট (শুক্রবার) এবং ৮ আগস্ট (শনিবার) পাকদহ হরিণ সিং স্টেশনে মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য মোট ৩০ ঘণ্টার নন-ইন্টারলকিং-এর কাজ চলবে। এর জন্যে একাধিক ট্রেনের পথ পরিবর্তন ও নিয়ন্ত্রণ করা হবে (Train Cancelled)। কোন কোন ট্রেনের যাত্রাপথ পরিবর্তন ও নিয়ন্ত্রিত হচ্ছে, আসুন দেখে নেওয়া যাক।
হাওড়া ডিভিশনে নন-ইন্টারলকিং কাজের জন্য ৩০ ঘণ্টা ব্লক
পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাওড়া ডিভিশনের পাকদহ হরিণ সিং (ঝাড়খণ্ড) স্টেশনে ৩০ ঘণ্টার নন-ইন্টারলকিং-এর কাজের জন্য কিছু নির্দিষ্ট সময়ে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ বা ব্লকের প্রয়োজন হবে। এর মধ্যে ৭ আগস্ট, ২০২৬ (শুক্রবার) দুপুর ৩:১৫ থেকে সন্ধ্যা ৬:১৫ টা পর্যন্ত এবং ৮ আগস্ট, ২০২৬ (শনিবার) দুপুর ১২:০০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত এই ব্লক চলবে।
আরও পড়ুন: আদ্রা ডিভিশনে ফের বাতিল একাধিক ট্রেন, আন্দোলনের প্রস্তুতি ক্ষুব্ধ যাত্রীদের
এর ফলে, ৭ আগস্ট যাত্রা শুরু করা ১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস-কে রামপুরহাট-গুমানী-সাহেবগঞ্জ স্টেশন হয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ৮ আগস্ট ৬৩০৮১ রামপুরহাট-জেসিডি (JCD) ইমইএমিউ (MEMU) এবং ৬৩১৪২ গোড্ডা-শিয়ালদহ ইমইএমিউ ট্রেন দুটিকে তাদের যাত্রাপথে উপযুক্তভাবে নিয়ন্ত্রণ করা হবে।
আরও পড়ুন: ভয়াবহ বন্যা চিনে, জলের তলে একাধিক শহর! ভিডিও দেখিয়ে ভারতের সাথে তুলনা
৭ আগস্ট, ২০২৬ তারিখে ব্লকের আগে সর্বশেষ ট্রেন হবে আপ ৬৩০৮১ ও ডাউন ৬৩১৪২ এবং ব্লকের পর প্রথম ট্রেন হবে আপ ৬৩১৪১ ও ডাউন ২২৩১০। আর ৮ আগস্ট, ২০২৬ তারিখে ব্লকের আগে শেষ ট্রেন হবে আপ ২২৩০৯ ও ডাউন ১৩০১৬ এবং ব্লকের পর প্রথম ট্রেন হবে আপ ৬৩০৮১ ও ডাউন ৬৩১৪২। এই দুদিন ট্রেনের পথ পরিবর্তন ও নিয়ন্ত্রণের জন্য যাত্রীদের যে অসুবিধা হবে, তার জন্য দুঃখ প্রকাশ করেছে পূর্ব রেল।










