২০২৬-এ মৌনী অমাবস্যা কত তারিখে? দেখুন দিনক্ষণ, সময়সূচি ও পালনের নিয়ম

Published:

Mauni Amavasya 2026

সৌভিক মুখার্জী, প্রয়াগরাজ: ২০২৬ সালে মৌনী অমাবস্যা কত তারিখে (Mauni Amavasya 2026)? হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে এমনিতেই বিশেষ গুরুত্ব দিয়ে পালন করা হয়। তবে মাঘ মাসের এই অমাবস্যা তিথি অর্থাৎ মৌনী অমাবস্যার গুরুত্ব আলাদাই। কারণ, হিন্দু ধর্মে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে। আর এই দিন গঙ্গা স্নান অত্যন্ত পূর্ণ বলে বিবেচনা করা হয়। কিন্তু ২০২৬ সালে কবে পড়ছে মৌনী অমাবস্যা? দিনক্ষণ এবং তিথি নক্ষত্র কী রয়েছে? বিস্তারিত জানতে চোখ রাখুন প্রতিবেদনটির উপর।

২০২৬ সালে মৌনী অমাবস্যার দিনক্ষণ | Date of Mauni Amavasya 2026 |

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, ২০২৬ সালে মৌনী আমাবস্যা পড়ছে—

  • ইংরেজি তারিখ হিসেবে ১৮ জানুয়ারি, ২০২৬।
  • বাংলা তারিখ ৪ ফাল্গুন, ১৪৩২ সন।

২০২৬ সালে মৌনী অমাবস্যার সময়সূচী

দিনক্ষণ তো হল। এবার যদি আমরা সময়সূচী নিয়ে কথা বলি তাহলে পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে—

  • অমাবস্যা তিথি শুরু হবে ১৮ জানুয়ারি, ২০২৬ রাত ১২:০৩ মিনিটে।
  • অমাবস্যা তিথি শেষ হবে ১৯ জানুয়ারি, ২০২৬ রাত ১:২১ মিনিটে।

সেই সূত্রে পঞ্জিকা বলছে, ১৮ জানুয়ারি ২০২৬ মৌনী অমাবস্যা পালিত হবে।

মৌনী অমাবস্যা বিষয়বস্তু

বিষয়

তথ্য

আজকের টপিক

মৌনী অমাবস্যা ২০২৬

ইংরাজি তারিখ

১৮ জানুয়ারি, ২০২৬

বাংলা তারিখ

৪ ফাল্গুন, ১৪৩২

তিথি শুরু

১৮ জানুয়ারি, রাত ১২:০৩

তিথি শেষ

১৯ জানুয়ারি, রাত ১:২১

বিশেষ তাৎপর্য

গঙ্গা স্নান

মৌনী অমাবস্যা কী?

বলে রাখি, ‘মৌনী’ শব্দটি এসেছে ‘মৌন’ থেকে। অর্থাৎ নীরব থাকা এবং মনকে শান্ত ও মনোযোগী রাখা। বিশ্বাস করা হয়, এই দিন নীরবতা পালন করলে মানসিক শান্তি বৃদ্ধি পায়। পাশাপাশি রাগ এবং নেতিবাচক চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করা যায়। আর এই দিনটি অভ্যন্তরীণ শক্তি জাগরণের দিন বলেই মনে হয়। সবথেকে বড় ব্যাপার, এই দিনটি কুম্ভ উৎসবের একটি গুরুত্বপূর্ণ অংশ। অর্থাৎ, যখন কুম্ভ বা অর্ধ কুম্ভমেলা হয়, তখন মৌনী অমাবস্যায় ভক্তদের ভিড় কয়েকগুণ বাড়ে। আর এ দিন গঙ্গা স্নানের রীতি তো প্রচলিত রয়েছেই।

মৌনী অমাবস্যার তাৎপর্য

আসলে হিন্দু ধর্ম মতে গঙ্গা নদীকে সবথেকে পবিত্র নদী হিসেবে বিবেচনা করা হয় এ কথা সকলেই জানি। আর ধর্মীয় মতে, অমাবস্যার দিন গঙ্গার জল অমৃতের মতো হয়। অতএব কোনও ভক্ত যদি এই দিন গঙ্গা স্নান করে, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্তি পায়। এমনকি শুধু মৌনী অমাবস্যার দিন নয়, বরং গোটা মাঘ মাস জুড়েই গঙ্গায় পবিত্র স্নান করে ভক্তরা। আর এই আচার পৌষ পূর্ণিমার দিন থেকে শুরু হয় এবং মাঘ পূর্ণিমা পর্যন্ত অব্যাহত থাকে।

আরও পড়ুন: ২০২৬-এ অমাবস্যা কোন কোন দিন? দেখুন দিনক্ষণ, সময়সূচী ও পালনের নিয়ম

মৌনী অমাবস্যা কীভাবে পালন করবেন?

মৌনী অমাবস্যা পালন করার জন্য কিছু নিয়মরীতি রয়েছে। সেগুলি যদি মানা যায় তাহলে কৃপা বর্ষণ হয় বলেই বিশ্বাস করা হয়। যেমন—

  • নীরবতা: প্রথমেই বলেছি, মৌনী অমাবস্যা মানে নীরব থাকা। অর্থাৎ, আত্মনিয়ন্ত্রণ এবং মানসিক প্রস্তুতির জন্য এদিন নীরব থাকলে কৃপা বর্ষণ হয়।
  • পবিত্র স্নান: মৌনী অমাবস্যার দিন প্রয়াগরাজ, হরিদ্বার, বারানসীর মতো তীর্থস্থানগুলিতে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে।
  • দান: মৌনী অমাবস্যার দিন গরিব বা আর্থিকভাবে দুর্বল মানুষদেরকে তিল, কম্বল, খাবার ইত্যাদি দান করুন। এতে সমস্ত পাপ থেকে বিনাশ পাওয়া যায়।
  • ধ্যান বা জপ: এই দিন ধ্যান, মন্ত্র জপ এবং ভক্তি সহকারে উপাসনা করলে মনে শান্তি ফিরে আসে এবং পাপ খণ্ডায়।
google button