দক্ষিণবঙ্গে কমল পারদ, ফের কামব্যাক করবে শীত? আগামীকালের আবহাওয়া

Published:

Weather Tomorrow

প্রীতি পোদ্দার, কলকাতা: জানুয়ারি পেরিয়ে ক্যালেন্ডারের পাতায় এখন ফেব্রুয়ারি মাস। যদিও এখনও পুরোপুরি কাটেনি শীত। দক্ষিণবঙ্গেও সকাল ও সন্ধ্যায় বজায় রয়েছে শীতের জমাটি মেজাজ (Weather Tomorrow)। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। সবমিলিয়ে ভারী সোয়েটার, জ্যাকেট গায়ে চাপিয়ে ঘোরার দিন এখন আর নেই। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আর শীত ফেরার কোনও সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার ওঠাপড়া লেগেই থাকবে।

গত কয়েক বছরের তুলনায় এবারেও ফেব্রুয়ারি থেকেই শীতের বিদায় পর্ব শুরু হয়ে গিয়েছে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শীতের অত্যন্ত বেহাল দশা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুপুরের দিকে তাপমাত্রা সামান্য হলেও বাড়ছে। কপালে দেখা যাচ্ছে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা। যদি ভোরের দিকে এবং রাতে ঠান্ডার আমেজ পুরোপুরি যায়নি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে হিমালয় সংলগ্ন জেলাগুলোতে ঠান্ডার প্রকোপ বজায়, অর্থাৎ দুই বঙ্গে আবহাওয়ার বিরাট পার্থক্য দেখা যাচ্ছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং তার সঙ্গে হালকা শীত অনুভূত হবে। ফেব্রুয়ারির শুরুর দিকে তাপমাত্রা বেশ খানিকটা কমে গেল কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। এক ধাক্কায় স্বাভাবিকের নীচেও নেমে গিয়েছে পারদ। তবে শীতের কামব্যাকের উপায় নেই। দিনের বেলা রোদ থাকলেও, রাতে ও ভোরে হালকা শীতের অনুভূতি বজায় থাকবে। অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে আগামী কয়েকদিন ভোরের দিকে ঘন কুয়াশা থাকতে পারে। এর জেরে দৃশ্যমানতা কমে যেতে পারে ২০০ থেকে ৯৯৯ মিটার পর্যন্ত।

আরও পড়ুন: ২ ঘন্টা ৫৫ মিনিটেই গন্তব্যে, শিলিগুড়ি-বারাণসী বুলেট ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলমন্ত্রীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

মধ্য মাঘে দক্ষিণবঙ্গে শীতের দাপট কম থাকলেও উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশ রয়েছে এখনও। তাপমাত্রা কিছুটা কমলেও আগামী অন্তত এক সপ্তাহ রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। এখানেও কুয়াশার প্রভাব থাকবে তুলনামূলকভাবে বেশি। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। সেখানে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

google button