পার্লারের মতোই ত্বকের জেল্লা ফেরাবে বরফ, সঙ্গে মেশান এই উপাদানগুলি

Published:

Ice Cube For Glowing Skin

প্রীতি পোদ্দার, কলকাতা: বৈশাখের মারাত্মক গরমে রীতিমত নাভিশ্বাস অবস্থা বঙ্গবাসীর। তীব্র এবং প্রখর রোদের দাবদাহে বাইরে বেড়ানো যেন ভয়ংকর শাস্তি। কিন্তু কাজে তো যেতেই হবে। এদিকে রোদে বেরোলে ত্বক জেল্লাহীন (Summer Skin Tips) হয়ে যায়। ট্যান পড়ার পাশাপাশি অ্যালার্জি এবং ফোলা ভাব দেখা যায়। এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজে দেয় বরফ (Ice Cube)। হ্যাঁ কেবল বরফের টুকরো দিয়েই ত্বকের হাজার সমস্যার (Ice Cube For Glowing Skin) সমাধান হতে পারে। তবে এর জন্য মানতে হবে বেশ কিছু নিয়ম।

ত্বকের যত্নে বরফের গুনাগুন

ত্বকের যত্নের ক্ষেত্রে বরফের জুরি মেলা ভার। ব্রণর সমস্যা, চোখের তলায় কালি, ফোলা ভাব এমনকি যে কোনও ধরনের প্রদাহ দূর করতে আমরা সকলেই বরফ ব্যবহার করি। অনেকে আবার ত্বকের জেল্লা ফেরাতে ‘আইস ফেশিয়াল’ -ও করে থাকেন। এমনকি মেকআপ করার আগেও মুখে একটু বরফ ঘষে নিলে, বেশ সতেজ দেখায়। কিন্তু শুধু বরফ নয়, জলের মধ্যে বেশ কিছু উপাদান মিশিয়ে নিলেই ত্বকের জেল্লা বাড়বে আরও! একনজরে বিস্তারিত জেনে নেওয়া যাক আমাদের আজকের প্রতিবেদনের মাধ্যমে।

শসা এবং লেবুর রসের মিশ্রণ

একটানা পরিশ্রম, ক্লান্তিতে ত্বকের জেল্লা হারিয়ে যায়। হারানো জেল্লা ফিরিয়ে আনতে বরফ কিন্তু তুরুপের তাস। কিন্তু যদি সেক্ষেত্রে শসা এবং লেবুর রস যোগ হয় তাহলে স্কিন হবে বেশ হেলথি। এর জন্য একটি বাটিতে শসা খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে মিক্সিতে রস বের করে নিয়ে তাতে লেবুর রস ভালো করে মিশিয়ে বরফ হিসেবে বানিয়ে মুখে ব্যবহার করলে ত্বক হবে বেশ ভালো। কারণ এই দুই উপাদানেই অ্যান্টিঅক্সিডেন্ট আছে। মনে রাখবেন ত্বকের কোনও এক জায়গায় বেশিক্ষণ বরফ চেপে রাখবেন না। নইলে ত্বকে দাগ পড়ে যেতে পারে।

আরও পড়ুন: গরমে স্বাদ বাড়াবে সজনের ডাল চচ্চড়ি, ১০ মিনিটে বানিয়ে ফেলুন ভিটামিনে ভরপুর এই খাবার

তুলসী পাতার ম্যাজিক

বরফের সঙ্গে তুলসী পাতা এবং এলোভেরা জেলের মিশ্রণ ও বেশ আরামদায়ক অনুভূতি তৈরি করে ত্বকের উপর। এর জন্য কয়েকটি তুলসী পাতা বেটে নিয়ে জলে গুলে নিতে হবে। এ বার তার সঙ্গে ২ চামচ অ্যালো ভেরা জেল নিয়ে ভাল করে গুলে বরফ জমিয়ে নিতে হবে। পরে সেই বরফ মুখে ব্যবহার করলে ব্রণর সমস্যা দূর করেহয়। তুলসী পাতাও ত্বককে ঠান্ডা করে। তবে বরফ সরাসরি ত্বকে দেওয়া উচিত নয়। সেই কারণে পাতলা সুতির কাপড়ে বরফ মুড়িয়ে ত্বকে মাখা ভালো। এমনকি বার বার একটানা বরফ ব্যবহারে ত্বকে জ্বালাভাব দেখা দিতে পারে।