বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL 2026) প্রতিটি ম্যাচই চরম নাটকীয়তায় ভরপুর। বিশেষ করে গতকাল অর্থাৎ বুধবার গুজরাত বনাম দিল্লির ম্যাচে নানান বিরল ঘটনা, নাটকীয় মুহূর্তের সাক্ষী থেকেছেন দর্শকরা। যার মধ্যে একটি ঘটনা অবাক করেছে সকলকেই। আসলে গতকাল GT র রান তাড়া করতে নেমে একেবারে শেষ পর্বে গিয়েও হারতে হয়েছে দিল্লিকে। আর এই হারের নেপথ্যে বিদেশি ব্যাটসম্যান ডেভিড মিলারের অত্যাধিক আত্মবিশ্বাসকে দায়ী করছেন অনেকেই। কেউ কেউ বলছেন, ইচ্ছে করেই দলকে হারতে বাধ্য করলেন তিনি।
গুজরাতকে ইচ্ছে করেই হারালেন মিলার?
বুধবার টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে গুজরাত টাইটান্স। তারপরই ব্যাট হাতে আক্রমণাত্মক সূচনা করেন শুভমন গিলরা। এদিন 45 বলে 70 রানের অনবদ্য ইনিংস খেলেন ভারতীয় টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। একই সাথে 27 বলে 52 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন জস বাটলারও। এদিকে চার নম্বরে ব্যাট করতে নেমে দলের খাতায় 55 রান যোগ করেন ওয়াশিংটন সুন্দরও। আর সেই সূত্র ধরেই প্রতিপক্ষকে 211 রানের লক্ষ্য দেয় GT।
পরবর্তীতে গুজরাতের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে 52 বলে 92 রানের দাপুটে ইনিংস খেলেন কে এল রাহুল। ওদিকে পাথুম নিসঙ্কাও 24 বলে 41 রান করেন। তবে এর মাঝে ঘটে যায় নাটকীয় ঘটনা। চোট পেয়ে মাঠ থেকে উঠে গিয়েও পরে ব্যাট হাতে ফিরে আসেন ডেভিড মিলার। এদিন 20 বলে 41 রানের অপরাজিত ইনিংস খেললেও এই বিদেশী ক্রিকেটারের একটিমাত্র ভুলের কারণে হারতে হয়েছে দিল্লিকে।
অবশ্যই পড়ুন: আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে পণ্ড হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট
আসলে গতকাল চোট নিয়ে ফের মাঠে ফিরে আসেন মিলার। তারপরই ব্যাট হাতে নিজের রণমূর্তি ধরেন তিনি। এদিন একেবারে শেষ মুহূর্তে জিততে হলে দিল্লিকে করতে হতো মাত্র দুই রান। সেই সময় নিজের কাছে স্ট্রাইক ধরে রাখতে গিয়ে শট রান নেননি মিলার। আসলে তিনি ভেবেছিলেন, চার অথবা ছয় মেরে শেষ মুহূর্তে প্রয়োজনীয় দুই রান পূর্ণ করে দেবেন। তবে সেটা হয়নি। একেবারে অন্তিম পর্বে বল ডট হয়ে যাওয়ায় হারতে হল দিল্লিকে। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, মিলারের অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণেই হেরেছে দিল্লি। কেউ কেউ বলছেন, ইচ্ছে করেই নিজের দলকে হারিয়েছেন মিলার। না বললেই নয়, এবারের IPL এ আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি!












