সৌভিক মুখার্জী, কলকাতা: গ্রাহকদের বিরাট ঝটকা দিল এয়ারটেল (Bharti Airtel)। ৮৪ দিনের জনপ্রিয় একটি প্ল্যানের দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে বেসরকারি টেলিকম সংস্থা (Airtel Recharge Plan)। পাশাপাশি একটি কমদামি প্ল্যান সম্পূর্ণভাবে সরিয়ে নিয়েছে তারা। যার ফলে গ্রাহকদের পকেটে সরাসরি প্রভাব পড়বে এবং প্রতি মাসে বাড়তি টাকা খরচ করতে হবে।
দাম বাড়ানো হল প্রিইপেড প্ল্যানের
বিশেষ করে এয়ারটেল তাদের ৭০০ থেকে ৮০০ টাকার প্রিপেইড প্ল্যানগুলোর মধ্যেই পরিবর্তন এনেছে। আগে এই সেগমেন্টে দুটি প্ল্যান ছিল। একটি ৭৯৯ টাকা এবং আরেকটি ৮৫৯ টাকা। এগুলোর মেয়াদ ছিল ৮৪ দিন। তবে কোম্পানি এখন ৭৯৯ টাকার প্ল্যানটি পুরোপুরিভাবেই বন্ধ করে দিয়েছে। আর ৮৫৯ টাকার প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ৮৯৯ টাকা করে দিয়েছে।
ফলস্বরূপ, এখন ৮৪ দিনের ভ্যালিডিটির সবথেকে সস্তার প্ল্যানের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৯৯ টাকা। অর্থাৎ, ব্যবহারকারীদের আগে কম দামে যে দীর্ঘ ভ্যালিডিটি উপভোগ করতে দিত এয়ারটেল, তা এবার ব্য্যবহুল হয়ে দাঁড়িয়েছে। যার কারণে প্রতি মাসে এবার থেকে বাড়তি টাকা খরচ করতে হবে।
কী কী মিলবে ৮৯৯ টাকার এই প্ল্যানে?
আগে ৮৫৯ টাকা দাম ছিল এই প্ল্যানের। তবে ৮৯৯ টাকা হওয়ার পর এই প্ল্যানটিতে দেওয়া হচ্ছে আনলিমিটেড কলিং এর সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা। আর এই প্ল্যানের মেয়াদ ৮৪ দিন। এমনকি দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে গেলে ইন্টারনেটের গতি কমে ৬৪ কেবিপিএস-এ নেমে আসবে।
আরও পড়ুন: ওড়িশার উপকূলে ৪ লেনের করিডোর, আরও কম সময়ে হাওড়া-চেন্নাই! বড় প্ল্যান রেলের
তবে হ্যাঁ, এই প্ল্যানটিতে ১২ মাসের জন্য অ্যাডোবি এক্সপ্রেস প্রিমিয়াম ব্যবহারের সুযোগ দেওয়া হয়। পাশাপাশি স্প্যাম কল অ্যালার্ট এবং বিনামূল্যে হ্যালো টিউনসের মতো ফিচার্স রয়েছে। এর আগে ৮৫৯ টাকার প্ল্যানের সঙ্গে দেওয়া ক্যাশব্যাক সুবিধাগুলি এবার সরিয়ে নেওয়া হয়েছে। ফলে সুবিধা কিছুটা কমানো হয়েছে বলেই দাবি করছে গ্রাহকরা। এক কথায়, এই সিদ্ধান্তে এয়ারটেলের গ্রাহকরা ক্ষতির সম্মুখীন হলেন।










