7000mAh ব্যাটারি, চোখ ধাঁধানো ডিসপ্লে! নতুন ফোল্ডেবল ফোন আনছে Vivo 

Published:

Vivo X Fold 6

সৌভিক মুখার্জী, কলকাতা: গোটা বিশ্বজুড়ে ফোল্ডেবল বা ভাঁজ করা স্ক্রিনের স্মার্টফোনের জনপ্রিয়তা দিনের পর দিন বাড়ছে। আর এই প্রিমিয়াম বাজারে নিজেদের আধিপত্য আরও মজবুত করার জন্য এবার ফ্ল্যাগশিপ ফোল্ডেবল মডেল নিয়ে আসছে ভিভো। হ্যাঁ, তারা Vivo X Fold 6 মডেল বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু চিনের একজন টেক বিশেষজ্ঞ এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে। সেই তথ্য অনুযায়ী জুন মাসের শেষের দিকেই হয়তো তা বাজারে আসতে পারে।

স্ন্যাপড্রাগন ছেড়ে এবার মিডিয়াটেকে ভরসা

উল্লেখ্য, এতদিন পর্যন্ত ভিভো তাদের প্রিমিয়াম ফোল্ডেবল সিরিজে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করত। উদাহরণ হিসেবে বলা যায়, আগের মডেল Vivo X Fold 5 এ ছিল Snapdragon 8 Gen 3 এবং X Fold 3 তে ছিল Snapdragon 8 Gen 2 চিপসেট। কিন্তু এবার Vivo X Fold 6 মডেলে সম্পূর্ণ মিডিয়াটেকের সর্বাধুনিক ও অত্যন্ত শক্তিশালী MediaTek Dimensity 9500 চিপসেট ব্যবহার করা হতে পারে। আর ফোল্ডেবল বাজারে এই প্রসেসর ব্যবহার যে নিঃসন্দেহে ঝড় তুলবে তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে সাধারণত ফোল্ডেবল ফোনগুলি ভারী এবং মোটা হওয়ার কারণে অনেকেই নিত্য ব্যবহারে কিছুটা অস্বস্তি বোধ করেন। কিন্তু নতুন এই ফোনটি আগের চেয়ে অনেক বেশি স্লিম এবং হালকা হতে চলেছে। অথচ সবথেকে অবাক করার বিষয় হল, এত স্লিম ডিজাইনের মধ্যেও এই ফোনটিতে 7000 mAh এর একটি দারুণ ব্যাটারি দেওয়া হচ্ছে। আর আগের মডেলে ছিল 6000 mAh এর ব্যাটারি। সাথে 80 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

আরও পড়ুন: দল চ্যাম্পিয়ন, তাও ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে যাচ্ছেন বড় ফুটবলার

ক্যামেরাতে বিরাট চমক

ফটোগ্রাফি প্রেমীদের জন্য এবার এই ফোনটি হতে চলেছে দারুণ আকর্ষণ। কারণ, এর রেয়ার ক্যামেরা ইউনিটে এবার বড়সড় আপগ্রেড আনছে Vivo। হ্যাঁ, পিছনে থাকবে 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং 50 মেগাপিক্সেলের মিড-সেন্সর পেরিস্কোপ টেলিফটো লেন্স। আর পেছনের ক্যামেরা মডিউলটি থাকবে ভিভোর সেই সিগনেচার স্টাইলের, এবং স্ক্রিনের চারদিকের কোনাগুলি কিছুটা রাউন্ডেড বা বাঁকানো হতে চলেছে। এমনকি ল্যাব টেস্টের ইঞ্জিনিয়ারিং স্যাম্পলে এর সাদা রঙের ভেরিয়েন্টও দেখা গিয়েছে। এখন শুধু তা বাজারে আসার পালা।