প্রীতি পোদ্দার, কলকাতা: জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে স্টার জলসায় আসছে ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)। আর এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে থাকবেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শুক্রবার ইডেন গার্ডেনে বাংলার ‘মহারাজ’-এর হাত ধরে উদ্বোধন হল এই রিয়্যালিটি শো-এর লোগো। জানা গিয়েছে চলতি বছরের সেপ্টেম্বর থেকেই শুরু হতে পারে এই শো। যদিও এখনও কিছুই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। এমতাবস্থায় জল্পনা শুরু হয়েছে ‘বিগ বস’-এর প্রতিযোগী হিসেবে নাকি থাকবেন তৃণা (Trina Saha)। আর এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই।
‘বিগ বস বাংলা’র লোগো উদ্বোধন অনুষ্ঠান
গত বছর থেকেই ২০২৫ সালের শেষ দিক থেকেই শোনা যাচ্ছিল, হিন্দির পর বাংলায় দ্বিতীয়বার শুরু হতে চলেছে জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস। কিন্তু কবে থেকে সেই শো শুরু হবে সেই নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এবার প্রকাশ্যে আসল সবটা। জানা গিয়েছে, স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘বিগ বস বাংলা’, আর এই শোর সঞ্চালনা করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৬ মার্চ ইডেন গার্ডেন উদ্যানে এক বিশেষ অনুষ্ঠানে প্রকাশ্যে এল ‘বিগ বস বাংলা’র লোগো। উপস্থিত ছিলেন সৌরভ গাঙ্গুলি, যিশু সেনগুপ্ত থেকে শুরু করে সৌরভ দাস, বনি সেনগুপ্ত এবং একাধিক অভিনেতা অভিনেত্রী। নানা অনুষ্ঠানে রীতিমত মুখরিত হয়ে উঠেছিল গোটা সন্ধ্যা।
প্রতিযোগী হিসেবে থাকবেন তৃণা?
বাংলা বিগ বসের শুক্রবারের ঘোষণা অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের অভিনেত্রী তৃণা সাহা ওরফে ‘তটিনী’। সেই সময় সাংবাদিকরা তাঁর কাছে জানতে চায় যে তিনি কি ‘বিগ বস’-এর প্রতিযোগী হচ্ছেন? জবাবে খানিক হেসে অভিনেত্রী বলেন, “না এই বছর তো মনে হচ্ছে না হবে বলে। কারণ আমি চলে গেলে পরশুরামের কী হবে? আর তটিনী পরশুরামকে ছেড়ে যাবে না। তাই এই বছর তো হবে না যাওয়া। তবে পরের বছর যদি হয়, আমার তো ইচ্ছে আছেই, এবার দেখা যাক।” যদিও বিগ বস বাংলার এই নতুন সিজনে অনেকেই চেয়েছিলেন তৃণা প্রতিযোগী হিসেবে যোগ দিক কারণ সম্প্রতি তাঁকে নিয়ে একাধিক বিতর্ক রটছে।
View this post on Instagram
আরও পড়ুন: প্রতিমাসে অ্যাকাউন্টে ঢুকবে ৭০০০ টাকা! মহিলাদের ক্ষমতায়নে বড় প্ল্যান LIC-র
প্রসঙ্গত, বিগ বসে বরাবরই বিতর্কিত প্রতিযোগীদের দেখতে চায় বেশি দর্শকরা। কারণ তাতেই শোয়ের মজা আরও দ্বিগুণ বাড়ে। কিন্তু এই বছর কোন কোন প্রতিযোগী যোগ দেবেন সেই নিয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি। তবে বিগ বসে কিছু ইনফ্লুেন্সার থাকবেন বলে খবর। শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া, সৌমিতৃষা, নুসরাত, যশ, নীল ভট্টাচার্য, স্যান্ডি সাহা, গায়িকা অঙ্কিতা, বং গাই ও তাঁর প্রেমিকা অন্তরা এবং আরো অনেকের কাছে বিগ বস বাংলা এর অফার গেছে সিলেকশন এর জন্য।












