সহেলি মিত্র, কলকাতাঃ একদিন দেরিতে হলেও সামনে এল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। প্রকাশ্যে এসেই গেল টিআরপি তালিকা। আর প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও একদম জমে ক্ষীর TRP-র খেলা। প্রতি সপ্তাহে কোন মেগা কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল বা পিছিয়ে গেল সেটা জানার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। কখনও তাঁদের ইচ্ছে পূরণ হয় তো আবার কখনও মন ভাঙে। এই সপ্তাহেও যার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন মেগা বেঙ্গল টপার হল? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার কে?
এমনিতে সিরিয়াল প্রেমী থেকে শুরু করে একের পর এক বাংলা চ্যানেল কর্তৃপক্ষের বুকের ধুকপুকানি বেড়ে যাওয়া। কারণ লক্ষ্মীবারেই নির্ধারিত হয় কোন চ্যানেলের সিরিয়াল বেঙ্গল টপার হল এবং কোন সিরিয়াল টিআরপি লিস্টের একদম শেষে নেমে এল। তবে এই সপ্তাহে শুক্রবার টিআরপি তালিকা সামনে এসেছে। কিন্তু এই সপ্তাহে যেন এক কথায় তোলপাড় হয়ে গেল টিআরপি লিস্ট। টানা ২৮ বারের মতো টপার হল এক মেগা। নিশ্চয়ই ভাবছেন কোন মেগা?
তাহলে আর অপেক্ষা না করিয়ে জানিয়ে রাখি, এই সপ্তাহেও বেঙ্গল টপার হল জি বাংলার পরিণীতা। আর এই নিয়ে ২৮ বারের মতো বেঙ্গল টপারের তকমা ছিনিয়ে নিল মেগাটি। ফলে অভিনেতা, অভিনেত্রী থেকে সকলের মধ্যে এক আলাদাই আনন্দ রয়েছে। চলতি সপ্তাহে এই মেগার রেটিংস ৬.২। অন্যদিকে ৫.৮ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে জোয়ার ভাঁটা, পরশুরাম ।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার- পরিণীতা 6.2
- দ্বিতীয়- জোয়ার ভাঁটা, পরশুরাম 5.8
- তৃতীয়- তারে ধরি ধরি মনে করি 5.7
- চতুর্থ- রাঙামতি 5.5
- পঞ্চম- ও মোর দরদিয়া, প্রোফেসর বিদ্যা ব্যানার্জি 5.3
- ষষ্ঠ- গঙ্গা 5.2
- সপ্তম- কুসুম 5.0
- অষ্টম- লক্ষ্মী ঝাঁপি 4.9
- নবম- আমাদের দাদামণি 4.5
- দশম- চিরদিনই তুমি যে আমার 4.3।












