হার মানবে ব্রহ্মসও, মুহূর্তে ছাই হবে গোটা পাকিস্তান! আসছে ১০,০০০ কিমি পাল্লার মিসাইল

Published:

India To Test Agni-VI

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বাড়ছে ভারতীয় সেনার। খুব শীঘ্রই আন্তমহাদেশীয় ব্যলাস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি 6 মিসাইলের (Agni-VI) পরীক্ষা করবে DRDO। আগেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। বুধবার ভারতীয় জনতা পার্টির তরফে এক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভয়ানক ক্ষেপণাস্ত্র অগ্নি 6 মিসাইলের কথা উল্লেখ করা হয়। আর এই পোস্টের পরই কার্যত তোলপাড় হয়ে যাচ্ছে গোটা দেশ। কবে ভারতীয় সেনার অস্ত্রাগারে ঠাঁই পাবে এই ক্ষেপণাস্ত্র? প্রশ্ন উঠছে নানা মহলে। বলে রাখি, ভারতীয় সেনাবাহিনী বর্তমানে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। সেক্ষেত্রে অগ্নি 6 পরীক্ষায় সফল হলে পাকিস্তানের মতো দেশ ছারখার হয়ে যাবে, তাতে কোনও সন্দেহ নেই!

ভারতের নিরাপত্তায় নতুন পালক জুড়বে অগ্নি 6

ইরান এবং আমেরিকার মধ্যে সমস্যা আজও মেটেনি। ঠিক সেই আবহে হঠাৎ বড় চাল হিসেবে বঙ্গোপসাগরে 3,560 কিলোমিটার পর্যন্ত এলাকায় নোটাম জারি করা হয়। আর এই নোটাম জারি হতেই নানান মহলে প্রশ্ন উঠতে থাকে ঠিক কেন এমন বড় পদক্ষেপ নিল ভারত? ইন্ডিয়া টুডের এক রিপোর্ট অনুযায়ী, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র অগ্নি 6 পরীক্ষার জন্যই বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে নোটাম জারি করেছিল ভারত। হিসেব মতো 9 মে সেই নোটামের মেয়াদ শেষ হওয়ার কথা। তবে ভারত সরকারের তরফে এ নিয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি।

কয়েকটি রিপোর্ট মারফত যা খবর, খুব শীঘ্রই দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO এর তরফে অগ্নি 6 মিসাইলের পরীক্ষা করা হবে। কেন্দ্রীয় সরকারের তরফে সবুজ সংকেত মিলতেই পরীক্ষায় নেমে পড়বে দেশের প্রায় সর্বশক্তিমান ক্ষেপণাস্ত্র। কেউ কেউ বলছেন, এই ক্ষেপণাস্ত্রের ক্ষমতা বর্তমান ব্রহ্মসের থেকেও কিছু অংশে বেশি। সামরিক খাতের বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে বিশ্বের 5টি দেশের কাছে আন্তমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। সেই তালিকায় রয়েছে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, চিন এবং ব্রিটেন।

অবশ্যই পড়ুন: ইরান যুদ্ধের মাঝেই ভারতকে বাঁচাচ্ছে ‘গো মাতা’, কীভাবে দেখুন

মজার বিষয়, ভারত যদি 10,000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের অগ্নি 6 ক্ষেপণাস্ত্রটিকে সফলভাবে পরীক্ষা করিয়ে নিতে পারে সে ক্ষেত্রে ভারতও আমেরিকা, রাশিয়ার সাথে একই তালিকায় ষষ্ঠ দেশ হিসেবে নাম লেখাবে। বলে রাখা প্রয়োজন, দেশে তৈরি হওয়া 10,000 কিলোমিটারেরও বেশি রেঞ্জের এই ভয়ানক ক্ষেপণাস্ত্র গোটা পাকিস্তানকে তো ছাই করতে পারেই সেই সাথে চিন এমনকি ইউরোপেও ধ্বংসযজ্ঞ চালানোর ক্ষমতা রাখে। সহজে বলতে গেলে, দিল্লি থেকে লন্ডনের দূরত্ব সাড়ে 7 হাজার কিলোমিটার। যেখানে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 10,000 কিমিরও বেশি। ফলে বোঝাই যাচ্ছে, এই ক্ষেপণাস্ত্র ভারতের নিরাপত্তায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।