বিধবা ভাতা থেকে বার্ধক্য পেনশন বৃদ্ধির ঘোষণা বাজেটে

Published:

West Bengal Budget 2026

প্রীতি পোদ্দার, কলকাতা: বাজেটে (West Bengal Budget 2026) বড় চমক আনল বিজেপি সরকার (Government Of West Bengal)! ৫০০ টাকা করে ভাতা বাড়ল বয়স্ক-বিধবা ও বিশেষভাবে সক্ষমদের! শুরু থেকেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে নানা প্রত্যাশা ছিল রাজ্যবাসীর। এবার সেই প্রত্যাশা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। একাধিক প্রকল্প এবং সামাজিক সুরক্ষা পাশাপাশি কর্মসংস্থান নিয়ে নানা চমকপ্রদক সিদ্ধান্ত নিল সরকার।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

বাজেটের শুরুতেই বিজেপি সরকার নারী ক্ষমতায়নের উপরে বিশেষ জোর দিয়েছে। অন্নপূর্ণা যোজনায় নতুন করে ফর্ম ফিলআপের মাধ্যমে ইতিমধ্যেই অ্যাকাউন্টে মাসিক ৩০০০ টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে। এ বিষয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, “নারী ক্ষমতায়ন ও আর্থিক ক্ষেত্রে তাদের অধিক অংশগ্রহণের জন্য অন্নপূর্ণা যোজনা শুরু করা হয়েছে। এই স্কিমের অধীনে রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের জন্য মাসে তিন হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া সুনিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি এই স্কিমে ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ হতে চলেছে।” এছাড়াও রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্যও বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

বার্ধক্য ও বিধবা ভাতায় ৫০০ টাকা বৃদ্ধি

রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল যে বিজেপি সরকারের আমলে হয়ত বার্ধক্য ও বিধবারা মাসিক ভাতা থেকে বঞ্চিত হবেন। যদিও এই বিষয়ে তখনও দরকার কিছু ঘোষণা করেনি। কিন্তু আজ বাজেট পেশ হতেই বার্ধক্য ও বিধবা ভাতা নিয়ে বড় চমক আনল বিজেপি। বয়স্ক, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের জন্য মাসিক পেনশন ৫০০ টাকা করে বাড়ানোর প্রস্তাব দেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। অর্থাৎ এতদিন প্রবীণ নাগরিক, বিধবা মহিলারা মাসে মাসে যেখানে ১ হাজার টাকা করে আর্থিক সাহায্য পেতেন। এবার থেকে ১৫০০ টাকা করে পাবেন তারা। বেকার ভাতা নিয়েও বড় ঘোষণা করা হয়েছে আজ।

আরও পড়ুন: মেসি কাণ্ডে দ্বিতীয়বার থানায় অরূপ, বাইরে জুতোর মালা নিয়ে বিক্ষোভ জনতার

প্রসঙ্গত, বেকার যুবক যুবতীদের জন্য ‘যুবশক্তি ভরসা’ প্রকল্পের আনা হচ্ছে। জানানো হয়েছে, ২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ‘যুবশক্তি ভরসা’ কর্মসূচি চালু হবে। তবে এর ভাগ রয়েছে। এই প্রকল্পে স্নাতক বেকারদের মাসে ৩০০০ টাকা দেওয়া হবে। ও বাকিদের মাসিক ২০০০ টাকা ভাতা দেওয়া হবে। তবে যাঁদের পরিবারের আয় ১ লক্ষ টাকার বেশি ও যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন , তাঁদের জন্যই এটি প্রযোজ্য হবে না।