IPL এ ভাল পারফরমেন্স সত্ত্বেও ভারতীয় দলে জায়গা পাবেন না এই ৫ প্লেয়ার!

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা বৈচিত্রে ভরা (IPL To Team India)। একদল লাগাতার পাঁচ ম্যাচ জিতেও মুখ থুবড়ে পড়েছে, অপর একটি দল আবার টুর্নামেন্টের শুরু থেকে একের পর এক ম্যাচ হারলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রায় শেষ প্রান্তে পৌঁছে, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। এমতাবস্থায়, প্রকাশ্যে এসেছে বেশ কিছু রিপোর্ট। যেখানে দাবি করা হচ্ছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হবে না 5 প্লেয়ারের! তালিকায় রয়েছে একের পর এক বড় নাম।

IPL এ দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়ায় জায়গা পাবেন না এই 5 প্লেয়ার!

কে এল রাহুল

এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কার্যত একার হাতে দিল্লি ক্যাপিটালসকে এগিয়ে রাখার লড়াই করছেন অধিনায়ক কে এল রাহুল। বিগত 9 ম্যাচে অংশ নিয়ে 433 রান করেছেন এই ভারতীয় ক্রিকেটার। কিন্তু তা সত্বেও ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হবে না তাঁর, এমনটাই বলছে বেশ কিছু রিপোর্ট। আসলে এই মুহূর্তে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়ার দৌঁড়ে বেশ কয়েকজন স্টার ওপেনার রয়েছেন। সেই তালিকায় বৈভব সূর্যবংশী থেকে শুরু করে প্রিয়াংশ আর্য এমনকি যশস্বী জয়সওয়াল নামটাও আছে। কাজেই তরুণ প্লেয়ারদের ছাপিয়ে টি-টোয়েন্টি দলে রাহুলের জায়গা পাওয়া কার্যত অসম্ভব।

ধ্রুব জুরেল

এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান ধ্রুব জুরেল। আজ পর্যন্ত 10 ম্যাচে অংশ নিয়ে 290 রান করে ফেলেছেন তিনি। রয়েছে তিনটি হাফ সেঞ্চুরিও। এমন ফর্ম সত্বেও এই ভারতীয় ক্রিকেটারকে টি-টোয়েন্টি দলে জায়গা দেওয়া হবে না! কারণ ইতিমধ্যেই টিম ইন্ডিয়ায় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে সঞ্জু স্যামসন, ইশান কিষাণ এর মতো প্লেয়ার রয়েছেন। ফলে জায়গা পেলেও বেঞ্চে বসে থাকতে হবে এই তারকাকে। হয়তো সে কারণেই এই প্লেয়ারকে দলে নেবে না ম্যানেজমেন্ট।

রবি বিষ্ণোই

এবছর বল হাতে একের পর এক উইকেট তুলছেন ভারতের অভিজ্ঞ স্পিনার রবি বিষ্ণোই। রাজস্থানের হয়ে বিগত 9 ম্যাচে 11 উইকেট তুলেছেন তিনি। তবে মনে করা হচ্ছে, ভারতীয় টি-টোয়েন্টি দলে এই মুহূর্তে ভাল বিকল্প স্পিনার থাকায় টিম ইন্ডিয়ায় জায়গা পাওয়ার জন্য আরও অপেক্ষা করতে হবে এই ভারতীয় বোলারকে। কেউ কেউ বলছেন, ওয়াশিংটন সুন্দরের মতো প্লেয়ারের গুরুত্ব টি-টোয়েন্টি দলে অনেকটাই। তাই হয়তো রবির জায়গা হবে না।

ভুবনেশ্বর কুমার

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের বুকে ভয় ধরিয়ে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভারতের এই অভিজ্ঞ বোলার 9 ম্যাচে ইতিমধ্যেই 17টি উইকেট তুলে নিয়েছেন। কিন্তু তাও এই প্লেয়ারের টি-টোয়েন্টি দলে জায়গা হবে না বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই। কারণ ভারতীয় দলে এই মুহূর্তে জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানার মতো ভাল পেস বিকল্প রয়েছে। তার উপর ভুবনেশ্বরের বয়সটাও বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

অবশ্যই পড়ুন: খেল দেখাবে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গের ৩ জেলায় দুর্যোগের আভাস, আজকের আবহাওয়া

নীতিশ রানা

এবছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত 7 ম্যাচে অংশ নিয়ে 202 রান করে ফেলেছেন প্রাক্তন নাইট তারকা নীতিশ রানা। করেছেন দুটি হাফ সেঞ্চুরিও। কিন্তু তা সত্ত্বেও এই ব্যাটসম্যানের জায়গা বোধহয় ভারতীয় টি-টোয়েন্টি দলে হবে না। এর সবচেয়ে বড় কারণ তিলক বর্মার মতো বিকল্প ব্যাটসম্যান ইতিমধ্যেই দলে রয়েছেন। তাছাড়াও তরুণদের মধ্যে অনেকেই টি-টোয়েন্টিতে জায়গা পাওয়ার জন্য এক পা বাড়িয়ে।