বিক্রম ব্যানার্জী, কলকাতা: চলতি ইন্ডিয়া প্রিমিয়ার লিগে (Indian Premier League) চরম ব্যর্থতা দেখতে হচ্ছে মুম্বই ইন্ডিয়ান্সকে। শেষ ম্যাচে জয় তুললেও পাঁচবারের চ্যাম্পিয়নদের বর্তমানে যা অবস্থা তাতে প্লে অফে ওঠা বোধহয় সম্ভব হবে না। এদিকে দলের এমন ব্যর্থতার নেপথ্যে বারবার দায়ী করা হচ্ছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। কেননা কিছুদিন আগে পর্যন্তও তিনিই ছিলেন মুম্বইয়ের অধিনায়ক। তাঁর দেখানো পথে হেটে বা লাগাতার ব্যর্থ হয়েছে মুকেশ আম্বানির দল। যদিও শেষ ম্যাচে অধিনায়কত্ব সূর্যকুমারের কাঁধে যেতেই জয় পায় মুম্বই। এমতাবস্থায় প্রশ্ন MI তে হার্দিক পান্ডিয়ার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
MI থেকে বাদ পড়লে KKR এ যোগ দেবেন হার্দিক পান্ডিয়া?
এবছর হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে চরম অসফলতা দেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে, এই হার্দিক পান্ডিয়ার নেতৃত্বেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম শিরোপা জিতেছিল গুজরাত। সেই সাফল্য দেখেই পান্ডিয়াকে কিনে নিয়েছিল মুম্বই। রোহিত শর্মাকে সরিয়ে তাঁকেই করা হয়েছিল অধিনায়ক। তারপর থেকেই একের পর এক ব্যর্থতা দেখতে হচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়নদের। বলতে কোনও দ্বিধা নেই, এবারের 19 বছরের ইতিহাসে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে MI।
কয়েকটি রিপোর্টে দাবি করা হচ্ছে, অধিনায়ক হিসেবে চূড়ান্ত ব্যর্থতার কারণে হয়তো আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগেই হার্দিক পান্ডিয়াকে ছেড়ে দিতে পারে MI। একজন অলরাউন্ডার হিসেবেও সেভাবে নিজেকে মেলে ধরতে পারছেন না এই ভারতীয় তারকা। এমতাবস্থায়, MI থেকে বাদ পড়লে তাঁকে কিনে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স, এমনটাই মনে করছেন ক্রিকেট মহলের কেউ কেউ।
অবশ্যই পড়ুন: “জোর করে হাতে পায়ে ধরে তৃণমূলে এনেছিলেন মমতা” চাঞ্চল্যকর দাবি কবীর সুমনের
কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, হার্দিক পান্ডিয়া যদি শেষ পর্যন্ত মুম্বই দল থেকে বাদ পড়েন সে ক্ষেত্রে আসন্ন সিজেনে তাঁকে দলে নিয়ে অধিনায়ক করতে পারে কলকাতা নাইট রাইডার্স। এর সবচেয়ে বড় কারণ, শাহরুখ খানের দল এই মুহূর্তে অজিঙ্কা রাহানের নেতৃত্বে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম থেকেই ব্যর্থতা দেখতে হয়েছে দলটিকে। শেষের তিন ম্যাচে জিতলেও কলকাতার কাছে প্লে অফের রাস্তা বেশ কঠিন। ফলে এবছর শিরোপা জিততে না পারলেও আসন্ন সিজনে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করে পুরোপুরি লড়াইয়ে ফিরতে পারে KKR! যদিও এ নিয়ে নাইট ম্যানেজমেন্টের তরফে কিছুই জানানো হয়নি। এখন দেখার, শেষ পর্যন্ত জল্পনায় সিলমোহর পরে কিনা।










