সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ৭ মে, বৃহস্পতিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র ধনু এবং মকর রাশিতে বিরাজ করবে। পাশাপাশি সূর্য বিরাজ করবে মেষ রাশিতে। এদিকে আজ পূর্বাষাঢ়া এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রভাব পড়বে। পঞ্চমী তিথির এই বিশেষ দিনটিতে সাধ্য ও শুভ যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:৩৬ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭:০০ টায়।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ লক্ষীবার অর্থাৎ বৃহস্পতিবার, তাই মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: আজ আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে খুশি রাখতে পারে। ভালবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই। দাম্পত্য জীবনে কিছুটা গোপনীয়তা দরকার। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। আজ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটানো উচিত। যদি তা না পারেন তাহলে বাড়ির সম্প্রীতি নষ্ট হতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে ময়দা, চিনি বা ঘি মিশিয়ে শুকনো নারকেলের খোলায় ভরে জলের ভাসিয়ে দিন।
বৃষ রাশি: মানসিক বা নৈতিক শিক্ষার পাশাপাশি শারীরিক শিক্ষা গ্রহণ করা উচিত। আজ পরিচিত মানুষদের মাধ্যমে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। নিজের অহংকারকে প্রাধান্য দেবেন না। আজ আপনার সঙ্গী আপনার কাছে কিছু চাইতে পারে। কিন্তু আপনি তা পূরণ করতে পারবেন না। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সময় নষ্ট না করায় সবথেকে বুদ্ধিমানের কাজ। জীবনসঙ্গীর কথাকে গুরুত্ব না দিলে তর্ক হতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য মদ্যপান ত্যাগ করার চেষ্টা করুন।
মিথুন রাশি: অবাঞ্চিত চিন্তা ভাবনা আপনার মনকে দখল করতে দেবেন না। শান্ত বা চাপমুক্ত থাকার চেষ্টা করতে হবে। রাগ নিয়ন্ত্রণ করা উচিত। অফিসে সকলের সঙ্গে ভালো আচরণ করতে হবে। পুরনো বিষয ইয়ে জীবনসঙ্গীর সাথে তর্ক হতে পারে। আজ ব্যবসায়ীরা ঘনিষ্ঠ বন্ধুদের ভুল পরামর্শের কারণে সমস্যার সম্মুখীন হবে। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। অপ্রয়োজনীয় সন্দেহ আজ আপনার সম্পর্ক নষ্ট করতে পারে। প্রেমিক ও প্রেমিকাকে সন্দেহ করবেন না।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য বট গাছে মিষ্টি দুধ ঢেলে দেওয়ার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ আপনার সব থেকে বড় স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। কিন্তু উত্তেজনা নিয়ন্ত্রণে রাখতে হবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কোনও নথি হস্তান্তর করবেন না। আজ একটি বই কিনে পুরো দিন ঘরবন্দি অবস্থায় সেই বই পড়ে কাটাতে পারেন। বিবাহিত জীবনের সমস্ত খারাপ স্মৃতি ভুলে যাবেন। কারণ, বিবাহিত জীবনের দিক থেকে দিনটি খুবই ভালো। আজ আপনি অনেকটা হালকা বোধ করবেন। স্বাস্থ্য সম্পূর্ণরূপে ভালো থাকবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: ব্যবসায় লাভের জন্য স্নানের সময় নিম বা ভেষজ সাবান ব্যবহার করার চেষ্টা করুন।
সিংহ রাশি: চাপে পড়া সমস্যাগুলি আবারো মাথাচড়া দিয়ে উঠতে পারে এবং মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। আজ অতিরিক্ত অর্থ নিরাপদ স্থানে রাখুন, যা ভবিষ্যতে আপনি তুলে নিতে পারেন। সবথেকে কাছের মানুষদের কাছে নিজের বক্তব্য বোঝানো আজ কঠিন হতে পারে। আজ আপনার ব্যক্তিত্ব এবং বাহ্যিক রূপ উন্নত হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। কর্মক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন না। কেউ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য রাতে উত্তর-পশ্চিম দিকে শূন্য ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ মানসিক চাপ এড়ানোর জন্য সন্তানদের সাথে মূল্যবান সময় কাটানো উচিত। আজ আধ্যাত্মিকতার মাধ্যমে সুখ অর্জন করতে পারবেন। ভাই বা বোনের সাহায্যে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয়জনের সঙ্গে সুখী বা স্বাচ্ছন্দ বোধ করতে পারবেন। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গীর সাথে আপনার ভালো কথোপকথন হতে পারে। আজ একে অপরের প্রতি কতটা ভালোবাসা রয়েছে তা উপলব্ধি করতে পারবেন।
প্রতিকার: চাকরি বা ব্যবসায় লাভের জন্য পাখিদের মিষ্টি খাওয়ানোর চেষ্টা করুন।
তুলা রাশি: আজ ঘৃণার অনুভূতি মারাত্মক হতে পারে। অন্যান্য দিনের তুলনায় আজ আপনি আর্থিকভাবে শক্তিশালী থাকবেন। তবে সম্পর্কের উপর স্থায়ী চাপ সৃষ্টি হতে পারে। পারিবারিক পরিকল্পনা নিয়ে ভাবা উচিত। প্রেমে আপনি হতাশার সম্মুখীন হতে পারেন। যোগ্য কর্মচারীরা পদোন্নতি বা আর্থিক লাভ পেতে পারে। আজ আপনার সুনাম নষ্ট করতে পারে যারা, তাদের সঙ্গে মেলামেশা এড়িয়ে চলতে হবে। কোনও কিছু আপনার ইচ্ছা মতো হবে না। আর্থিক দিক থেকে দিনটি ভালো।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য সাদা পোশাক পরার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আবেগ নিয়ন্ত্রণ করা উচিত। ভয় বা চাপমুক্ত হতে পারবেন। স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। আজ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো। কিন্তু ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ শান্তি থাকবে। আজ সামাজিক সমাবেশে অংশগ্রহণ করলে আপনার বন্ধুবান্ধব বাড়তে পারে। গৃহস্থলীর জিনিসপত্রের পিছনে অর্থ ব্যয় করতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে আজ পরিচয় হতে পারে।
প্রতিকার: প্রেমের জীবনকে ভালো রাখার জন্য বিষ্ণুচালিসা বা বিষ্ণু আরতি পাঠ করার চেষ্টা করুন।
ধনু রাশি: আজ আপনার স্বাস্থ্য ভালো থাকবে। সুস্বাস্থ্যের জন্য বন্ধুদের সঙ্গে খেলাধুলা করতে পারেন। নতুন চুক্তি লাভজনক হবে। কিন্তু সেগুলি প্রত্যাশা মতো সুবিধা দেবে না। বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। দাম্পত্য জীবনে বেশ সুখ শান্তি বজায় থাকবে। টিভি এবং মোবাইল ফোন ব্যবহার করলে আজ আপনার মূল্যবান সময় নষ্ট হবে। জীবন সঙ্গীর সাথে ভালোবাসা অনুভব করতে পারবেন। স্বাস্থ্য নিয়ে কোনও রকম চিন্তা করার দরকার নেই।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে মেয়েদের মধ্যে লাল চুড়ি এবং লাল পোশাক দান করার চেষ্টা করুন।
মকর রাশি: ভাগ্যের উপর নির্ভর করবেন না। স্বাস্থ্যের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করা উচিত। অলস হয়ে বসে থাকলে কোনও কিছুই লাভ হবে না। সুস্থ থাকার জন্য ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে। দীর্ঘদিনের বকেয়া কতপূরণ এবং ঋণ আজ আপনি পরিশোধ করতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গী আজ আপনার অজান্তে এমন কিছু করতে পারে যা আপনি কখনোই ভুলবেন না।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে হিজড়াদের মধ্যে সবুজ রঙের পোশাক এবং সবুজ চুড়ি দান করার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনার বাবা আপনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে পারে। কিন্তু হতাশ হবেন না। সাফল্যের মূল চাবিকাঠি হল— যারা মৌলিক বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ অনুযায়ী বিনিয়োগ করে। সন্তানদের সঙ্গে সময় কাটানো প্রয়োজন। আজ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালো কাটবে। কোনও বিশেষ ব্যক্তিকে আজ মিস করতে পারেন। অফিসে কাজ করতে ইচ্ছা করবে না। আজ ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে কোনও কুষ্ঠ রোগী বা বধির ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করুন।
মীন রাশি: হতাশাবাদী মনোভাব এড়িয়ে চলা উচিত। আজ শরীরের অভ্যন্তরীণ ভারসাম্য বিঘ্নিত হতে পারে। টাকা সঞ্চয় করার উপায় শিখতে পারেন এবং সেই দক্ষতার মাধ্যমে সঞ্চয় করতে পারবেন। অনাকাঙ্ক্ষিত অতিথিদের আনাগোনা বাড়তে পারে। আজ বন্ধুদের সঙ্গে দেখা হবে। যারা আপনার যত্ন নেয় এবং আপনাকে বোঝে, তাঁদের এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যে আপনি পূরণ করতে পারবেন না। তবে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ অর্জন করার জন্য তামা কিংবা সোনার পাত্রে জল পান করার চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










