প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল জুলাই আন্দোলনের সময় হিন্দু পুলিশ অফিসার এসআই সন্তোষ দাস হত্যার অভিযুক্ত আহমেদ রেজা হাসান মাহদির (Mahdi Hasan) নাম। অভিযোগ সন্ত্রাসবাদের নয়া পরিকল্পনা নিয়ে নাকি ভারতে প্রবেশ করেছে। কিছুদিন আগেই বাংলাদেশে নির্বাচন সম্পূর্ণ হয়েছে। বিপুল জনসমর্থন পেয়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছে বিএনপি, গতকাল শপথগ্রহণের মাধ্যমে প্রধানমন্ত্রীর আসনে বসেছেন খালেদা জিয়া পুত্র তারেক রহমান। কিন্তু তবুও বাংলাদেশে উত্তেজনাকর পরিস্থিতি কোনওভাবেই বন্ধ হচ্ছে না৷ আর এই অবস্থায় উঠে এল আরেক ঘটনা।
ভারতে এল বাংলাদেশে হিন্দু পুলিশ খুনে অভিযুক্ত মাহদি
জানা গিয়েছে, বাংলাদেশে ২০২৪ এর জুলাই আন্দোলনের সময় সেখানকার হিন্দু পুলিশ অফিসার SI সন্তোষ দাস খুনে নাম উঠেছিল আহমেদ রেজা হাসান মাহদি ওরফে মাহদি হাসানের। হুলুস্থুল কাণ্ড পরে গিয়েছিল দেশ জুড়ে। শেষে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। বহু জিজ্ঞাসাবাদের পর অবশেষে থানায় বসে ক্যামেরার সামনে হিন্দু পুলিশ অফিসারকে খুনের কথা স্বীকার করেছিল অভিযুক্ত ছাত্রনেতা মাহদি হাসান। তাঁর বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়েছিল। কিন্তু হত্যার অভিযোগে চার্জশিট না দিয়ে গ্রেফতারির একদিন পরই জামিন পেয়ে যায় সে। এবার সেই মাহদিকে দেখা গেল ভারতে।
ভিসা নিয়ে ভারতে মাহদি
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ মঙ্গলবার, নয়াদিল্লির পাহাড়গঞ্জ এলাকার ‘ধাকিয়া’ রেস্তোরাঁয় মাহদি হাসানকে দেখা গিয়েছে। পর্তুগাল দূতাবাসের ভিতরে তার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছে, মাহদি পাকিস্তানি একটা জঙ্গি সংগঠনের হয়ে ভারতে কোনো টেরর প্লট চালানোর পরিকল্পনা করছে। পর্তুগিজ ভিসা পেলেই সে পর্তুগালে পালিয়ে যাবে। এদিকে তাঁর ভিডিও ভাইরাল হতেই নাকি তাকে ফোন করে অনেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে। কিন্তু এই প্রসঙ্গে মাহদি জানায়, ফিনল্যান্ডে যাওয়ার ভিসা পেতে দিল্লিতে গিয়েছিল সে। তবে একাধিক হুমকিতে তিনি এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।
আরও পড়ুন: ৬৮ লক্ষ টাকার ঋণখেলাপির অভিযোগ সোহমের বিরুদ্ধে! হাইকোর্টে দায়ের মামলা
সূত্রের খবর, মাহদি হাসান ‘স্টুডেন্টস অ্যাগেইনস্ট ডিসক্রিমিনেশন’-এর হবিগঞ্জ জেলা ইউনিটের নেতা। ভারতে এইভাবে ঘুরে বেড়াতে দেখে সকলের মনেই একাধিক প্রশ্ন জাগছে। কাউন্টারটেররিজম বিশেষজ্ঞ সালাহউদ্দিন শোয়েব চৌধুরী একটি পোস্ট করে এই প্রসঙ্গে লিখেছেন যে, “এই সেলফ-কনফেসড খুনি ভারতে আছে। এনআইএ, দিল্লি পুলিশকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।” যদিও বাংলাদেশি সংবাদমাধ্যমে মাহদি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ নিয়ে তিনি দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনকে জানিয়েছেন।
বাংলাদেশে ফেরত পাঠানো হল মাহাদি হাসানকে
শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, দিল্লিতে ৪০ মিনিট আটক রাখার পর ছাত্র নেতা মাহদি হাসানকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। সে অভিযোগ তুলেছে যে, তার সাথে খারাপ ব্যাবহার করা হয়েছে,তার গায়ে নাকি হাত তোলা হয়েছে। যদিও সেই অভিযোগ কতটা সত্যি এই নিয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি।












