এক লাফে অনেকটাই বাড়ল গ্যাস সিলিন্ডারের দাম, জানুন নতুন রেট

Published:

সহেলি মিত্র, কলকাতা: দাম বাড়ল রান্নার (LPG Cylinder Price) গ্যাসের। একদিকে যখন ইরান ও ইজরায়েলের মধ্যেকার যুদ্ধের জেরে সমগ্র মধ্যপ্রাচ্য উত্তপ্ত, ঠিক তখনই আচমকা দাম বাড়লো ঘরোয়া রান্নার গ্যাসের। জানা গিয়েছে, ১৪. ২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। রিপোর্ট অনুযায়ী, এক লাফে ৬০ টাকা দাম বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে।

দাম বাড়ল ঘরোয়া রান্নার গ্যাসের

বর্তমানে ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এখন এই ১৪. ২ কেজি ঘরোয়া এলপিজি সিলিন্ডারের দাম ৮৫৩ টাকা থেকে ৯১৩ টাকায় বৃদ্ধি পেয়েছে। নতুন দাম আগামীকাল অর্থাৎ ৭ মার্চ, ২০২৬ থেকে কার্যকর হবে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই হতবাক দেশবাসী। সেইসঙ্গে এই দামের প্রভাব সাধারণ মানুষের হেঁশেলে ও বাজেটে যে পড়বে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

হোলিতে দাম বেড়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারেরও

গত ১ মার্চ, তেল কোম্পানিগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের (১৯ কেজি) দাম আবার বাড়িয়ে দেয়। ১ মার্চ থেকে, দিল্লিতে দাম ২৮ টাকা এবং অন্যান্য মহানগরীতে ৩১ টাকা বেড়েছে। এখন, দিল্লিতে একটি সিলিন্ডার ১৭৬৮.৫০ টাকায় পাওয়া যাচ্ছে।

google button