পেট্রোল-ডিজেল কিনতে যাওয়ার আগে সাবধান! কড়া নির্দেশিকা জারি সরকারের

Published:

Central Government advisory for filling station

সহেলি মিত্র, কলকাতাঃ পেট্রোল-ডিজেল নিয়ে নয়া অ্যাডভাইজারি জারি করল কেন্দ্রীয় সরকার (Central Government)। আপনিও কি এখন পেট্রোল পাম্পে গিয়ে তেল ভরতে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। সরকার এমন এক নির্দেশিকা জারি করেছে যারপর সবটা না জানলে খালি হাতেই ফিরতে হবে। চলুন বিশদে জেনে নেওয়া যাক।

পেট্রোল-ডিজেল নিয়ে নয়া অ্যাডভাইজারি জারি সরকারের

পেট্রোল পাম্পগুলি আর খোলা পাত্রে পেট্রোল বিক্রি করবে না। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে যে খোলা পাত্রে পেট্রোল সরবরাহ করলে যে কোনও পেট্রোল পাম্পের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি, তামিলনাড়ুর চেন্নাইতে একটি ঘটনা সামনে এসেছে, যেখানে খোলা ক্যানে পেট্রোল ভর্তি করা হচ্ছিল। বিষয়টি জানার পর, মন্ত্রক কেবল তাৎক্ষণিকভাবে পাম্পটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি, বরং দেশব্যাপী একটি নতুন নির্দেশিকাও জারি করেছে।

আরও পড়ুনঃ এদের জন্য হরমুজ প্রণালীর দরজা খুলে দিল ইরান, তালিকায় ভারতও?

এক্স হ্যান্ডেলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক নাগরিকদের আলগা বা অনুপযুক্ত পাত্রে পেট্রোল বা ডিজেল সংরক্ষণ না করার জন্য একটি পরামর্শ জারি করেছে। জানানো হয়েছে, “আমাদের নজরে এসেছে যে তামিলনাড়ুর একটি খুচরা বিক্রেতা আলগা পাত্রে পেট্রোল সরবরাহ করছে, যা অনিরাপদ এবং অযৌক্তিক।”

জ্বালানি তেলের দাম বাড়বে?

এলপিজির দাম বৃদ্ধির পর এখন সকলে আশঙ্কা করছেন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির। কী বলছে সরকার? সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ একটি পোস্টে, মন্ত্রক আবারও জানিয়েছে যে সারা দেশে পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত রয়েছে এবং গ্রাহকদের কাছে অনুপযুক্তভাবে জ্বালানি সংরক্ষণ না করার আবেদন জানানো হচ্ছে।

🔮
মাত্র ২১ টাকায় নিজেরবাংলা কুষ্ঠি তৈরি করুন
দেখুন →
google button