অষ্টম পে কমিশনে ২৮৩% অবধি বাড়তে পারে বেতন? লটারি লাগবে কর্মীদের

Published:

8th Pay Commission

সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) এখনও অবধি গঠিত না হলেও নতুন পে কমিশন  সংক্রান্ত একটি জরুরী আপডেট প্রকাশ্যে উঠে এলো। শীঘ্রই লটারি লাগতে চলেছে বেশ কিছু সরকারি কর্মীর। এক ধাক্কায় ২৮৩ শতাংশ অবধি বাড়তে পারে বেতন। শুনে চমকে গেলেন তো? কিন্তু জল্পনা তেমনই। অষ্টম বেতন কমিশন নিয়ে সরকার ও কর্মচারী সংগঠনগুলোর মধ্যে আনুষ্ঠানিক আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। এই আলোচনা থেকে উদ্ভূত দাবিগুলো লক্ষ লক্ষ পরিবারের আর্থিক ভবিষ্যৎ বদলে দিতে পারে। কর্মচারী সংগঠনগুলো সরকারের কাছে ন্যূনতম মূল বেতন সরাসরি ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাব দিয়েছে। এটি পূর্ববর্তী বেতন কমিশনের তুলনায় ২৮৩% এককালীন বৃদ্ধি।

২৮৩% অবধি বাড়তে পারে বেতন?

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির এই যুগে, সরকার যদি ৩.৮৩-এর এই ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি অনুমোদন করে, তবে দেশজুড়ে প্রায় ৩৬ লক্ষ কর্মচারী এবং লক্ষ লক্ষ পেনশনভোগীর ভাগ্য বদলে যাবে নিঃসন্দেহে। এই ঐতিহাসিক বেতন বৃদ্ধিতে ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সপ্তম বেতন কমিশনে এই গুণকটি ২.৫৭ নির্ধারণ করা হয়েছিল। এবার কর্মচারী সংগঠনগুলো (NC JCM) এটিকে ৩.৮৩-এ উন্নীত করার জোরালো দাবি জানিয়েছে।

এক নজরে দেখুন হিসেব

আগে দেখে নিতেই হবে হিসেব। ধরুন যদি কোনো কর্মচারীর বর্তমান ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা হয়, তবে তাকে ৩.৮৩ দিয়ে গুণ করলে নতুন মূল বেতন দাঁড়ায় ৬৮,৯৪০ টাকা (প্রায় ৬৯,০০০ টাকা)। একই সূত্র ব্যবহার করে, ন্যূনতম পেনশনও ৯,০০০ টাকা থেকে বেড়ে ৩৪,৪৭০ টাকা হবে। এই ক্রমবর্ধমান যুগে বেতন বৃদ্ধির এই ব্যাপক দাবি ভিত্তিহীন নয়। কর্মচারী প্রতিনিধিরা স্পষ্টভাবে যুক্তি দিচ্ছেন যে, আজকের লাগামহীন মুদ্রাস্ফীতির তুলনায় বর্তমান বেতন কাঠামো খুবই নগণ্য।

আরও পড়ুনঃ কিছুক্ষণেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়ের সঙ্গে ঝেঁপে বৃষ্টি, আবহাওয়ার খবর

ইন্টারনেট, মোবাইল ডেটা এবং ডিজিটাল কেনাকাটা এখন আর বিলাসিতা নয়, বরং অত্যাবশ্যকীয় প্রয়োজন হয়ে উঠেছে। গত কয়েক বছরে শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং শহুরে জীবনযাত্রার ব্যয় বহুগুণে বেড়ে গিয়েছে। সেখানে বেতনে তেমন বৃদ্ধি ঘটছে না। এনসি-জেসিএম আহ্বায়ক শিব গোপাল মিশ্রের মতে, রেল, প্রতিরক্ষা, ডাক, আয়কর এবং অন্যান্য বেসামরিক পরিষেবার কর্মচারীরা মূল বেতনের পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধি ৩% থেকে বাড়িয়ে ৬% করার প্রস্তাব দিয়েছেন।

পেনশন নিয়েও উঠল বড় দাবি

বেতন কমিশন সভার আলোচ্যসূচি শুধু মাসিক বেতনের মধ্যেই  কিন্তু সীমাবদ্ধ ছিল না বলে খবর। কর্মচারী সংগঠনগুলো বাজার ঝুঁকির ওপর ভিত্তি করে তৈরি নতুন পেনশন ব্যবস্থার পরিবর্তে পুরোনো পেনশন ব্যবস্থা (OPS ) পুনর্বহাল করাকে তাদের অন্যতম প্রধান দাবি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। তারা অন্যান্য ভাতার ক্ষেত্রেও বড় ধরনের উন্নতির দাবি জানিয়েছে, যার মধ্যে রয়েছে বাড়ি ভাড়া ভাতা (HRA ) ও যাতায়াত ভাতা বৃদ্ধি এবং বিশেষ করে রেল ও প্রতিরক্ষার মতো কঠিন খাতে কর্মরতদের জন্য উন্নততর পারিশ্রমিক।