আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন বঙ্গবাসী! কীভাবে করবেন আবেদন?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশবাসীকে কঠিন সময়ে নিখরচায় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্প চালু করেছিল নরেন্দ্র মোদির সরকার। 2018 তে চালু হওয়া এই বিশেষ প্রকল্প বিজেপি শাসিত অন্যান্য রাজ্যগুলিতে কার্যকর হলেও বাংলায় এতদিন চালু ছিল না। এর সবচেয়ে বড় কারণ, তৃণমূলের নেতৃত্বাধীন সরকার। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতকে কার্যত দূরে সরিয়ে রেখে চালু করেছিলেন স্বাস্থ্য সাথী। তবে 2026 এ বঙ্গের জনগণ একগুচ্ছ ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারকে উৎখাত করেছে। সেই সূত্র ধরেই বাংলায় সরকার গড়ার পথে ভারতীয় জনতা পার্টি। এর ফলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতোই রাজ্যের মানুষও এবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন বলেই আশা করা যাচ্ছে।

কীভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করবেন?

আগামী শনিবার, ব্রিগেডে শপথ গ্রহণ করবে ভারতীয় জনতা পার্টির সরকার। আর তারপর থেকেই গেরুয়া শিবিরের তরফে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হবে বলেই আশ্বাস দিয়েছেন বঙ্গের বিজেপি নেতৃত্ব। একই সাথে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পরেই নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প আয়ুষ্মান ভারতেরও সুবিধা পাবেন বঙ্গবাসী। তার আগে জেনে নেওয়া দরকার কীভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন।

প্রধানমন্ত্রীর আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য আবেদন করতে হলে প্রথমেই যেতে হবে PMJAY পোর্টালে। এছাড়াও আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করেও কাজ করতে পারেন আপনি। এক্ষেত্রে আয়ুষ্মান অ্যাপ ডাউনলোড করে প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে লগইন করে নিন।। এরপর প্রয়োজন হবে রেশন কার্ড অথবা আধার কার্ডের মতো নথি। আধার বা ভোটার কার্ডের নম্বর বসিয়ে যাচাই করে নিন আপনি এই প্রকল্পের জন্য যোগ্য কিনা। যোগ্যতা যাচাই করার পর যদি ইতিবাচক উত্তর পান তবে ই-কেওয়াইসি সম্পূর্ণ করে নিন। এর জন্য নিজের মোবাইল নম্বরে আসা ওটিপি দিয়ে ডাউনলোড আয়ুষ্মান ভারত কার্ড অপশনে ক্লিক করে কার্ডটি ডাউনলোড করে নিলেই কাজ হয়ে যাবে।

কারা আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবেন?

আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে হলে একজন ব্যক্তির নিজের নামে কোনও জমি থাকা চলবে না। অর্থাৎ ভূমিহীন এবং দিনমজুর পরিবারের ব্যক্তিরা এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। একই সাথে যদি কেউ তপশিলি জাতি এবং উপজাতি ভুক্ত পরিবার হন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। যাঁরা মূলত এক কামরার বাড়িতে বসবাস করেন তাঁরাও এই প্রকল্পের জন্য যোগ্য। এক্ষেত্রে মনে রাখতে হবে, যেসব পরিবারে 16 থেকে 59 বছর বয়সী, উপার্জন সক্ষম পুরুষ সদস্য নেই তারাই এই প্রকল্পের জন্য যোগ্য। এছাড়া আয় করেন তবে 70 বছরের বেশি বয়সী, সেই সব ব্যক্তিরাও এই প্রকল্পের যোগ্য।

অবশ্যই পড়ুন: ঘূর্ণাবর্তে দক্ষিণবঙ্গে দুর্যোগ! ৬০ কিমি বেগে বইবে ঝড়, আগামীকালের আবহাওয়া

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একজন যোগ্য ব্যক্তি প্রত্যেক বছর 5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে বা ক্যাশলেস চিকিৎসা পাবেন। একই সাথে আয়ুষ্মান ভারত কার্ডের তালিকায় থাকা হাসপাতালে যাবতীয় পরীক্ষা, অপারেশন এমনকি ওষুধের খরচও পাবেন রোগী। আয়ুষ্মান ভারত কার্ড থাকলে, হাসপাতালে ভর্তি হওয়ার তৃতীয় দিন থেকে পরবর্তী 15 দিন পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং অন্যান্য পরীক্ষার খরচ বহন করবে সরকার।