🎓 মাধ্যমিক রেজাল্ট দেখতে ক্লিক করুন
Click Now

খেল দেখাবে ঘূর্ণাবর্ত, ৬ জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, আজকের আবহাওয়া

Published:

Weather Today

সহেলি মিত্র, কলকাতা: ভরা মে মাসেই বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে সমগ্র বাংলাজুড়ে। বলতে গেলে প্রায় প্রতিদিনই বিকেল বা সন্ধ্যে হলেই কালবৈশাখী সঙ্গে তেড়ে বৃষ্টি হচ্ছে সর্বত্র। সেই সঙ্গে সাময়িক বৃষ্টিতেও জায়গায় জায়গায় জমছে জল। রোজ ঝলমলে আকাশ দেখে ভাবছেন আজ শনিবার আর বৃষ্টি হবে না? তাহলে সে গুড়ে বালি। আজও জেলায় জেলায় রয়েছে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস (Weather Today)। কিছু কিছু জেলায় তো আবার রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। জারি করা হয়েছে কমলা সতর্কতা। তাহলে বাড়ি থেকে বেরোনোর আগে চলুন জেনে নেবেন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক আজ শনিবার সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের জন্য কমলা সর্তকতা জারি করা হয়েছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাদবাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির দাপট চলবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে ঢুকে পড়া বিপুল জলীয় বাষ্পের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ১০ মে অবধি রাজ্যজুড়ে ঝড় বৃষ্টির দাপট চলবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার জেনে নেওয়া যাক আজ সমগ্র উত্তরবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। হাওয়া অফিস জানিয়েছে এদিন উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া

ভরা মে মাসে একটানা দুর্যোগের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। রবিবারও উত্তরবঙ্গের প্রতিটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড় বৃষ্টি চলবে বলে খবর। দক্ষিণবঙ্গের কথা বললে রবিবার ছুটির দিন দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান,বীরভূম, এবং মুর্শিদাবাদ জেলায় ঝড় বৃষ্টির দাপট থাকবে বলে খবর।