সহেলি মিত্র, কলকাতাঃ গরমের ছুটিতে (Summer Vacation) আপনারও কি মায়াপুর (Mayapur) ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছে? ট্রেনে করে গেলে বেশি সুবিধা? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। এবার সকলের কথা মাথায় রেখে পূর্ব রেলের তরফে এমন এক ব্যবস্থা করা হয়েছে যা আপনার দিলখুশ করে দেবে। বলা ভালো রেলের তরফে সকলের দীর্ঘদিনের ইচ্ছাপূরণ করা হয়েছে। পূর্ব রেলের তরফে এবার দুই জোড়া নতুন ট্রেনের ঘোষণা করা হল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
দুই জোড়া নতুন ট্রেন দিল রেল
কৃষ্ণনগর সিটি ও আমঘাটা স্টেশনের (Krishnanagar-Amghata Train) মধ্যে দুই জোড়া নতুন ট্রেন চালানোর ঘোষণা করেছে রেল। ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি অবধি জারি করেছে পূর্ব রেল। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রী যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে কৃষ্ণনগর সিটি-আমঘাটা সিঙ্গল লাইন শাখায় কৃষ্ণনগর সিটি জংশন ও আমঘাটা (হল্ট) স্টেশনের মধ্যে আগামী ১৩ মে, ২০২৬ থেক্লে ২ জোড়া নতুন লোকাল ট্রেনের প্রবর্তন করা হবে। ইতিমধ্যে ট্রেনগুলির সময়সূচী প্রকাশ করেছে রেল। চলুন দেখে নেবেন।
এক নজরে ট্রেনের সময়সূচী
ট্রেন নম্বর ৩১৮৮৭ কৃষ্ণনগর সিটি-আমঘাটা কৃষ্ণনগর সিটি জংশন থেকে ছাড়বে সকা ৫:২০ নাগাদ। এরপর সেটি আমঘাটা হল্ট স্টেশনে ঢুকবে ভোর ৫:৩৫ নাগাদ। ফিরতি পথে ট্রেন নম্বর ৩১৮৮৮ আমঘাটা হল্ট স্টেশন থেকে ভোর ৫:৪৩ নাগাদ ছাড়বে এবং সেটি কৃষ্ণনগর স্টেশনে ঢুকবে ভোর ৫:৫৮ মিনিটে।
অন্যদিকে ট্রেন নম্বর ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে ছাড়বে রাতে ২২:১৫ নাগাদ এরপর সেটি আমঘাটাতে ঢুকবে রাতে ২২:৩০ মিনিটে। এরপর ট্রেন নম্বর ৩১৮৯০ আমঘাটা হল্ট স্টেশন থেকে রাত ২২:৪০ নাগাদ ছাড়বে এবং কৃষ্ণনগর ঢুকবে রাতে ২৩:০০ মিনিটে। এদিকে নতুন ট্রেন পেয়ে বেজায় খুশি সাধারণ মানুষ। একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘দরকার ছিলো বিকেলের দিকে একটা ট্রেন তাহলে মায়াপুর থেকে ফেরা পর্যটকদের বিকেলে আমঘাটা থেকে ট্রেন ধরার সুবিধা পেতো’।
আরও পড়ুনঃ মহিলাদের অ্যাকাউন্টে প্রতি মাসে ২৫০০ টাকা! জুন থেকেই আবেদন, চালু হচ্ছে পোর্টাল
আবার অন্য একজন লিখেছেন, ‘আপনারা আবার টাইমিং- এ গণ্ডগোল করলেন । ভোরের পরিবর্তে যদি আমঘাটা থেকে সকাল ৯ – ৯:৩০ টার দিকে একটা ট্রেন দিতেন তাহলে বেশি সুবিধা হতো , ভোরের টা তাও কিছু ক্ষেত্রে কাজে লাগবে , কিন্তু KNJ – থেকে রাত ১০:১৫ আর AHT – থেকে রাত ১০:৪০ না মানে কেনো?? কী হিসাবে এটা ঠিক করলেন?? ওই time – এ যেমন passenger পাবেন না , তেমনই মানুষেরও বিশেষ সুবিধা হবে না । এর পরিবর্তে আপনারা সন্ধ্যার দিকে রাখতেন একটা , তাতে আপনদের আয়ও হতো সাথে অনেক মানুষের সুবিধাও হতো।’










