অন্ধকার নামবে দেশজুড়ে! বিকল হতে পারে নেটওয়ার্ক, বৃহস্পতিবার ব্ল্যাকআউটের আশঙ্কা

Published:

Strong Radio Blackout sun puts India in risk

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সুস্থ নেই সূর্য। বিগত দুদিন ধরে এক বিরাট সৌরকলঙ্ক বা সান্সস্পট থেকে একের পর এক আগুনের হলকা ধেয়ে আসছে (Strong Radio Blackout)। এই সান্সস্পট সূর্যের বুকে দীর্ঘদিন কয়েক দিন ধরে দাপাদাপি করার পর রবিবার সন্ধ্যার দিকে এর থেকে তৈরি হয়েছে এক ভয়াবহ সৌরশিখা। ঠিক একই রকম ঘটনার কারণে 2024 সালের অক্টোবর মাস নাগাদ X90 মাত্রার এক বিরাট ঝড় আছড়ে পড়েছিল। এবার কি তার থেকেও বড় কিছু হতে চলেছে? চিন্তা বাড়ছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার দিনটিকে নিয়ে।

ঠিক কী বলছেন বিশেষজ্ঞরা?

সূর্যের বর্তমান অবস্থা নিয়ে বিশেষজ্ঞদের বক্তব্য, সূর্যের অবস্থা এখন ভয়ংকর। প্রতিমুহূর্তে সূর্য থেকে বেরিয়ে আসছে শক্তিশালী বিকিরণ বা সোলার ফ্রেয়ার। তাঁদের দাবি, এই সৌর বিকিরণ বা সৌর কণা পৃথিবীর বিপন্ন হওয়ার কারণ হয়ে উঠতে পারে। সূর্যকে ঘিরে নানান কর্মকাণ্ডের কারণে বিশেষজ্ঞদের অনেকেই আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার গোটা দেশজুড়ে শক্তিশালী রেডিও ব্ল্যাকআউটের আশঙ্কা করছেন। এ দিয়ে চিন্তিত ভারতের মহাকাশ গবেষণা সংস্থা বা ISRO র বিজ্ঞানীরাও।

ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন অনুযায়ী, আমেরিকান সংস্থা NOAA এর স্পেস ওয়েদার প্রেডিকশন সেন্টারের তরফে খুব পরিষ্কারভাবে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ 5 ফেব্রুয়ারি তারিখটিতে পৃথিবীর ভূ চুম্বকীয় কার্যকলাপ একবারে চরমে পৌঁছতে পারে। যার জেরে পৃথিবীর দিকে ধেয়ে আসতে পারে সূর্যের প্লাজমার বিরাট মেঘ। তাতে কতটা ক্ষতি হবে পৃথিবীর? এ প্রসঙ্গে বিজ্ঞানীদের মত, এই প্লাজমা মেঘ বা করোনাল মাস ইনজেকশন পৃথিবীর দিকে ছুটে আসলেও তা সরাসরি পৃথিবীতে আঘাত না করেই পাশ কাটিয়ে বেরিয়ে যাবে। তবে এর প্রভাব পড়তে পারে বায়ুমন্ডলে।

অবশ্যই পড়ুন: পড়তে হবে আইনি জটিলতায়, খোয়া যাবে বিপুল অর্থ! ভারত বয়কটে কতটা ক্ষতি পাকিস্তানের?

যদিও বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, সূর্যের অসুস্থতার কারণে যে সৌর ঝড় তৈরি হবে তা যদি বড় আকার নেয় সে ক্ষেত্রে বিকল হয়ে যেতে পারে GPS থেকে শুরু করে মোবাইল নেটওয়ার্ক বা স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা। ইতিমধ্যেই এই সৌর বিস্ফোরণের ফলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আংশিকভাবে রেডিও ব্ল্যাক আউট দেখা দিয়েছে। এবার সেই সৌর ঝড়ের দাপট ভারতকে কতটা প্রভাবিত করবে তা নিয়েই ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। অনেকেই বলছেন, এর ফলে কিছু সময়ের জন্য অন্ধকারে ডুবে যেতে পারে দেশ! সবচেয়ে বড় কথা, সূর্যের এমন ভয়ানক অবস্থা সম্পর্কে আগেই সতর্ক করেছিল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA।

আরওSun
google button