ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গে বৃষ্টি! দক্ষিণবঙ্গে কেমন থাকবে আজকের আবহাওয়া?

Published:

Weather Today Kalboisakhi
Follow

সহেলি মিত্র, কলকাতা: শীত এখনো পাকাপাকিভাবে বাংলা থেকে বিদায় নেয়নি। তারই মাঝে পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুস ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। শুধু তাই নয় কালবৈশাখীর জন্য ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। ইতিমধ্যে বাংলার তাপমাত্রা হু করে বাড়তে শুরু করেছে। এমনকি সপ্তাহের শেষ থেকেই দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশের অবধিও চলে যেতে পারে। তবে এরই মাঝে এখন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে। যাইহোক আজ বুধবার সকাল থেকেই বাংলার বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা লক্ষ্য করা গিয়েছে সেই সঙ্গে রয়েছে হালকা শীতের আমেজও। আজকে তবে বৃষ্টি হবে নাকি আরও শীত বাড়বে? চলুন জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। যত সময় এগোচ্ছে ততই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা ক্রমশ বাড়তে শুরু করেছে। সকালের দিকে এবং রাতের দিকে হালকা শীতে আমেজ লক্ষ্য করা গেলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন অনেকটাই বেশি থাকবে। জানা গিয়েছে আজ বুধবার থেকে আগামী তিনদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রোদ্রজ্জ্বল পরিবেশ বজায় থাকবে। আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি পরিমানে কুয়াশা লক্ষ্য করা গিয়েছে। আজ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ জেলায় সর্বনিম্ন পারদ অনেকটাই কম থাকবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ মোবাইল অ্যাপের মাধ্যমেই হবে বিদ্যুৎ কেনাবেচা, বিরাট সিদ্ধান্তের পথে সরকার

খাওয়া কি সূত্রে খবর আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ২৯ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এছাড়া দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে যখন ঠান্ডা থাকবে তখন বেলায় আবার গরমের দাপট বেশি থাকবে বলে খবর। জানা গিয়েছে, বঙ্গোপসাগরে আসতে চলেছে নিম্নচাপ। যার প্রভাবেই সমগ্র দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। সেইসঙ্গে সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টিরও।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দার্জিলিং ও সংলগ্ন পার্বত্য এলাকায় আজ থেকে আগামী কয়েকদিনে ৬ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। কালিম্পং-সহ সমতল সংলগ্ন এলাকায় ১১ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এরমধ্যে থাকবে তাপমাত্রা। শিলিগুড়ি, মালদহ ও সংলগ্ন জেলাতে ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা রয়েছে।  

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now