এক চার্জেই ৪৬৮ কিমি, উন্নত ফিচার্স! লঞ্চ হল আপডেটেড Tata Punch EV, জানুন দাম

Published:

Tata Punch EV
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতের ইভি বাজারে আবারও একধাপ এগোল টাটা মোটরস। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাজারে এনেছে আপডেটেড Punch EV (Tata Punch EV)। নতুন ডিজাইন থেকে শুরু করে বড় ব্যাটারি প্যাক আর বাড়তি ফিচার এবং আকর্ষণীয় দাম, সবমিলিয়ে সাবকমপ্যাট ইলেকট্রিক SUV সেগমেন্টে এই গাড়িটি যে প্রতিযোগিতা বাড়াবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আর সবথেকে বড় ব্যাপার, গাড়িটির দাম শুরু হচ্ছে মাত্র 9.69 লক্ষ টাকা থেকে। কী কী ফিচার্স থাকছে? জানুন এই প্রতিবেদনে।

এক্সটেরিয়রে কী পরিবর্তন আনা হল?

নতুন Punch EV গাড়ির এক্সটেরিয়রে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এবার গাড়িটিতে দেওয়া হচ্ছে সংযুক্ত LED DRLs সহ নতুন ফ্রন্ট ফ্যাসিয়া, ত্রিভুজাকার পডে স্ট্যাকড হেডল্যাম্প, নতুন ডিজাইনের ফ্রন্ট বাম্পার, পিছনে ফুল-উইডথ LED লাইট বার, রি-প্রোফাইলড LED টেলল্যাম্পের মতো সব ফিচার্স। সামগ্রিকভাবে ডিজাইন এখন আরও আধুনিক করা হয়েছে, যা গ্রাহকদের মন কাড়বে বলেই মনে করা হচ্ছে।

ইন্টেরিয়রে কী কী যোগ করা হল?

এদিকে Punch EV গাড়ির কেবিনেও দেখা গিয়েছে বিরাট আপডেট। কারণ, এই গাড়িতে এবার যুক্ত করা হয়েছে 2-স্পোক স্টিয়ারিং হুইল, 10.25 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, 10.25 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট, ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay, টাচ-ভিত্তিক এসি কন্ট্রোল, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্যাডল শিফটার, 360 ডিগ্রি ক্যামেরা, হাই বিম অ্যাসিস্ট। পাশাপাশি সেফটি ফিচার্স হিসেবে গাড়িটিতে রয়েছে 6টি এয়ারব্যাগ, ABS সঙ্গে EBD, ESP, হিল স্টার্ট অ্যাসিস্ট, i-TPMS এর মতো উন্নত মানের ফিচার্স।

ব্যাটারি ও রেঞ্জ

গাড়িটি এবার দুটি ব্যাটারির ভেরিয়েন্টে বাজারে এসেছে। 30 kWh ব্যাটারিটি সম্ভাব্য 365 কিলোমিটার রেঞ্জ দেবে। আর এটিতে ফ্রন্ট-অ্যাক্সেল মাউন্টেড সিঙ্গেল মোটর থাকছে। এদিকে 40 kWh ব্যাটারিটি রেঞ্জ দেবে একবার চার্জ দিলে 468 কিলোমিটার। সবথেকে বড় ব্যাপার, এর সঙ্গে 65 kW DC ফাস্ট চার্জার থাকছে, যেটি 20 থেকে 80% চার্জ হতে মাত্র 26 মিনিট সময় নেবে।

পারফরমেন্স

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, Punch EV এর মোটর সর্বোচ্চ 127 BHP শক্তি উৎপন্ন করতে পারবে। অর্থাৎ 0 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা গতি তুলতে মাত্র 9 সেকেন্ডের কম সময় লাগবে। আর এর সঙ্গে তিনটি ড্রাইভ মোড পাওয়া যাবে। সেগুলি হল City, Eco এবং Sport।

আরও পড়ুন: এই দুই বন্ধু দেশই সবথেকে বেশি ফেরত পাঠিয়েছে ভারতীয়দের! দেখুন তালিকা

ভেরিয়েন্ট এবং দাম

রিপোর্ট অনুযায়ী, 30 kWh মোটরে দুটি ভেরিয়েন্ট থাকছে। সেগুলির মধ্যে Smart ভেরিয়েন্টের দাম 9.69 লক্ষ টাকা আর Smart+ ভেরিয়েন্টের দাম 10.29 লক্ষ টাকা।

অন্যদিকে 40 kWh মোটরে চারটি ভেরিয়েন্ট থাকছে। তার মধ্যে Smart+ ভেরিয়েন্টের দাম 10.89 লক্ষ টাকা, Adventure ভেরিয়েন্টের দাম 11.69 লক্ষ টাকা,  Empowered ভেরিয়েন্টের দাম 12.29 লক্ষ টাকা এবং Empowered+ ভেরিয়েন্টের দাম 12.59 লক্ষ টাকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now