Airtel, Jio-কে টেক্কা, গ্রাহকদের স্বার্থে বিরাট এক পরিষেবা চালু করছে BSNL

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ট্রুকলারের দিন শেষ! এবার ফ্রড কল আইডেন্টিফাই করতে ময়দানে নেমেছে রাষ্ট্রায়ত্ত টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL (BSNL CNAP Service)। জানা যাচ্ছে, এই সরকারি টেলিকম সংস্থাটি ব্যবহারকারীদের জন্য এবার CNAP পরিষেবা চালু করতে চলেছে। যা একবার কার্যকর হয়ে গেলে BSNL গ্রাহকরা ট্রুকলার বা অন্য কোনও তৃতীয় অ্যাপ ছাড়াই ফোনে আসা কল থেকেই অজানা ব্যক্তির নাম এবং পরিচয় জানতে পারবেন। কিন্তু কবে থেকে চালু হবে এই বিশেষ পরিষেবা?

কবে থেকে বিশেষ পরিষেবা চালু করবে BSNL?

রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL এই মুহূর্তে CNAP পরিষেবার উপর কাজ করছে। সংস্থাটি জানিয়েছে, আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই বিশেষ পরিষেবা BSNL গ্রাহকদের জন্য পুরোপুরি চালু করে দেওয়া হবে। আর এই বিশেষ পরিষেবা লাইভ হয়ে গেলেই গ্রাহকরা অজানা নম্বর থেকে আসা কল সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন নিজের মোবাইল ফোনের স্ক্রিন থেকেই।

বলাই বাহুল্য, ইতিমধ্যেই দেশের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio থেকে শুরু করে Airtel এমনকি ভোডাফোন আইডিয়া বা Vi ও এই বিশেষ পরিষেবা চালু করেছে। কিছুটা পিছিয়ে থাকলেও এবার নতুন পরিষেবা নিয়ে আসতে চলেছে BSNL ও। আসলে এই বিশেষ পরিষেবা চালু করে Jio, Airtel এর মতো সংস্থাকে টেক্কা দিতে চাইছে এই ভারতীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা! বলে রাখি, এই পরিষেবাটি ট্রুকলার অ্যাপের মতোই কাজ করবে।

বলে রাখা প্রয়োজন, ভারত সরকারের নিজস্ব টেলিকম নেটওয়ার্ক সংস্থা BSNL যে CNAP পরিষেবাটি চালু করছে এই পরিষেবার দৌলতে অজানা নম্বর থেকে আসা ফোন নম্বরটি যার নামে তোলা হয়েছে অর্থাৎ ব্যক্তির আধার কার্ডে যে নাম রয়েছে সেই নামই নিজেদের স্ক্রিনে দেখতে পাবেন BSNL গ্রাহকরা। এর ফলে জালিয়াতি অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

অবশ্যই পড়ুন: টিকিট ক্যানসেলে মিলবে না রিফান্ড, নিয়মে বড় বদল রেলের!

প্রসঙ্গত, সাধারণত ট্রুকলারের মতো থার্ড পার্টি অ্যাপগুলির মাধ্যমে মোবাইল নম্বর হোল্ডারের নাম পরিবর্তন করা যায়। এর ফলে অপর পক্ষের কাছে ভুল তথ্য পৌঁছয়। এছাড়াও কয়েকটি রিপোর্ট দাবি করা হচ্ছিল, ট্রুকলার এর মতো থার্ড পার্টি অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য লিক করে দিতে পারে। তবে ভারত সঞ্চার নিগম লিমিটেড যে বিশেষ পরিষেবা নিয়ে আসছে তাতে এই ধরনের কোনও ঝুঁকি থাকছে না।

google button