ট্রেন অতীত, শুরু হচ্ছে ঘাটাল-মুম্বাই বাস পরিষেবা, জানুন ভাড়া

Published:

Ghatal Mumbai Bus

সহেলি মিত্র, কলকাতাঃ বাস যাত্রীদের জন্য রইল দারুণ সুখবর। এবার এক বাসেই বসেই পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মুম্বাই (Ghatal Mumbai Bus) যাওয়া যাবে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। ভোটের মুখে এই নতুন বাস পরিষেবা শুরু হওয়ায় খুশিতে ডগমগ সকলে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

এবার ঘাটাল থেকে মিলবে মুম্বাই যাওয়ার বাস

এমনিতে এমন কিছু রেল রুট রয়েছে যেখানে রিজার্ভেশন পেতে গিয়ে কালঘাম ছুটে যায়। মুম্বাই, দিল্লি হল তেমনই ব্যস্ততম রেল রুট। কনফার্ম টিকিট পাওয়া রীতিমতো ভাগ্যের ব্যাপার। তার ওপর ভিন রাজ্যে পাড়ি দিতে নানা গাড়ি বদল থেকে শুরু করে ট্রেন বাতিলের সমস্যা তো রয়েইছেই। কিন্তু তা আর নয়, এবার ঘাটাল থেকে মুম্বাই বাস পরিষেবা সকলের সেই মুশকিল আসান করে দেবে। এই দুই জায়গায় বাসে করে যেতে সময় লাগবে মোটামুটি ৪০ ঘণ্টা অর্থাৎ ওই দুদিন মতো। পশ্চিম মেদিনীপুর জেলার একটি বেসরকারি ট্রাভেল এজেন্সি এই পরিষেবাটি শুরু করছে বলে খবর।

আরও পড়ুনঃ ঘুম ভাঙবে পাখির কলতানে, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৪ হিল স্টেশন থেকে

সূত্রের খবর, এই বাসটি মূলত রাজ্যের বহু পরিযায়ী শ্রমিকের জন্য চালু করা হয়েছে। অনেকেই আছেন যারা মুম্বাইতে কাজ করেন বা কাজ করতে যাবেন। তাঁদের জন্য এই বাস উপহারের থেকে কম কিছু নয়। এসি এবং নন এসি দুই ধরনের বাসই চলবে। তবে বাস ভাড়া, কবে থেকে পরিষেবা শুরু হবে, বাসের ক্যাটেগরি কেমন তা জানতে বিশদে জেনে নিন।

বাসের ভাড়া, সময়সূচী

জানা গিয়েছে, ১২, ১৮ ও ২৫ এপ্রিল মুম্বই থেকে একটি নন-এসি ও একটি এসি বাস রওনা দেবে ঘাটালের উদ্দেশে। এসি বাসটি হবে ৭০ সিটের। এর মধ্যে ৪৭টি আবার স্লিপার, ২৩টি শুধুই বসে যাওয়ার সিট। অর্থাৎ স্লিপার এবং সিটার বাস। ভাড়া সম্পর্কে বললে, জানা গিয়েছে, স্লিপার বাসের ভাড়া ৫,৫০০ টাকা, বসে গেলে মাথাপিছু ভাড়া পড়বে ৫ হাজার টাকা মতো। অন্যদিকে নন-এসি বাসটি ৬৫ সিটের। মাথা পিছু ভাড়া ৪০০০ টাকা।

google button