ভাগ্য খুলল ভারতের! বন্ধু দেশের জন্য বড় ঘোষণা ইরানের

Published:

Strait of Hormuz

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার চরম উত্তেজনার (Middle East War) মাঝেও ভারতের জন্য বিরাট সুখবর শোনাল ইরান। কৌশলগতভাবে বাণিজ্যের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে এবার ভারতসহ বেশ কিছু বন্ধু রাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে তেহরান। বৃহস্পতিবার ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাঘচি নিজেই এই ঘোষণা করেছেন। ফলে দেশে জ্বালানির সংকট এবার কাটতে চলেছে।

কোন কোন দেশ পেল ছাড়পত্র?

মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনসুলেট জেনারেল বিদেশমন্ত্রী আরাঘচিকে উদ্ধৃত করে জানিয়েছেন যে, বন্ধু রাষ্ট্রের তালিকায় এবার ভারত ছাড়াও রাশিয়া, চিন, ইরাক এবং পাকিস্তান রয়েছে। বিশ্ব বাণিজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ এই জলপথটি গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বন্ধ ছিল। যার কারণে দেশে চরম জ্বালানির সংকট দেখা যায়। এমনকি গত কয়েকদিন ধরে বিশ্ব বাজারে জ্বালানি ও সারের সংকট তুঙ্গে উঠেছিল। আর এই সিদ্ধান্তে সেই সংকট কাটবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: ঘুম ভাঙবে পাখির কলতানে, গরমের ছুটিতে ঘুরে আসুন উত্তরবঙ্গের এই ৪ হিল স্টেশন থেকে

কিন্তু হ্যাঁ, এই ছাড়পত্র একেবারে যে নিঃশর্ত এমনটা নয়। কারণ, তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছেম শুধুমাত্র সেই সমস্ত জাহাজকেই যাতায়াত করতে দেওয়া হবে যাদের শুধুমাত্র বন্ধু বা অ-শত্রু হিসেবে গণ্য করবে ইরান। আর জাহাজগুলিকে নিশ্চিত করতে হবে যে তারা ইরানের স্বার্থবিরোধী কোনওরকম কাজে লিপ্ত নয়। এমনকি ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের নির্দেশ অনুযায়ী, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার আগে ইরান কর্তৃপক্ষের সঙ্গে আগে সমন্বয় সাধন করতে হবে।

রাষ্ট্রপুঞ্জের উদ্বেগ

এদিকে এই হরমুজ প্রণালীর দীর্ঘস্থায়ী অচলাবস্থায় গোটা বিশ্বজুড়ে সরবরাহ শৃঙ্খল একেবারে ভেঙে পড়েছিল বলেই উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্র সচিবের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন যে, চাষের এই মরসুমে তেল, গ্যাস এবং সাড়ে যোগান আটকে যাওয়ার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তিনি অবিলম্বে আমেরিকা এবং ইজরায়েলকে যুদ্ধ থামানোর আর ইরানকে প্রতিবেশী দেশগুলির উপর হামলা বন্ধ করার অনুরোধও করেন।

আরও পড়ুন: Truecaller অতীত! ফ্রড কল ধরতে বিশেষ পরিষেবা চালু করছে BSNL

বলে রাখি, ভারত তার চাহিদার সিংহভাগ তেল এবং গ্যাস পশ্চিম এশিয়ার দেশগুলো থেকেই আমদানি করে থাকে। বিশেষ করে কাতার থেকে ভারতের প্রায় ৮০ শতাংশ এলপিজি সরবরাহ হয়। কিন্তু এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দেশে গ্যাসের সংকট একেবারে তীব্র আকার ধারণ করে। এ বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রক বলেছেন, তেলের দামের অস্থিরতা নিয়ন্ত্রণে এই রুট সচল থাকা সবথেকে জরুরী। আর চাষের মরসুমে রাশিয়া সহ মধ্যপ্রাচ্য থেকে সার আসার পথ এতে আরও সুগম হবে।

google button