বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেলের (Indian Railways) গর্ব বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার সেই সেমি হাইস্পিড ট্রেনেই খারাপ অর্থাৎ নিম্নমানের খাবার পরিবষণের অভিযোগ উঠল। আর তারপরেই সহযোগী সংস্থা IRCTC এবং ক্যাটারারকে মোটা অঙ্কের জরিমানা করল ভারতীয় রেল। জানা যাচ্ছে, এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি খতিয়ে দেখে তবেই পদক্ষেপ নিয়েছে রেলওয়ে। যা ভারতীয় রেলের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।
কত টাকা জরিমানা করল রেল?
জানা গিয়েছে, গত 15 মার্চ পাটনা-টাটানগর বন্দে ভারত এক্সপ্রেসের সি 6 কোচে যাত্রা করছিলেন এক যাত্রী। তাঁর অভিযোগ ছিল, তিনি বন্দে ভারতে যে খাবার পেয়েছেন তাতে পোকা ছিল। এ ছাড়াও ওই যাত্রীর অভিযোগ, তাঁকে মেয়াদ উত্তীর্ণ বা পচা খাবার দেওয়া হয়েছে। ট্রেন যাত্রীর তরফে এমন অভিযোগ পাওয়া মাত্রই গোটা বিষয়টি খতিয়ে দেখার পর সহযোগী সংস্থা IRCTC কে একেবারে 10 লাখ টাকা জরিমানা করে ভারতীয় রেল।
এখানেই শেষ নয়, যে ক্যাটারার বা সার্ভিস প্রোভাইডারের বিরুদ্ধে অভিযোগ ছিল অর্থাৎ যারা খাবার সরবরাহ করেছিল ওই ট্রেনে, সেই ক্যাটারারকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে ভারতীয় রেলের তরফে। একই সাথে ওই ক্যাটারারের সঙ্গে যত দ্রুত সম্ভব চুক্তি বাতিল করার নির্দেশ দেওয়া হয়েছে IRCTC কে। এ নিয়ে রেল মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং সুরক্ষা সবার আগে। তাই ট্রেনে যাতে মান সম্পন্ন খাবার সরবরাহ করা হয় সেটাই অগ্রাধিকার তাদের।
The complaint regarding food quality raised by a passenger in train number 21896 (Patna – Tatanagar Vande Bharat Express) on 15 March 2026 has been taken seriously. Action taken — IRCTC has been penalised ₹10 lakh, the service provider has been penalised with ₹50 lakh, and…
— Ministry of Railways (@RailMinIndia) March 25, 2026
অবশ্যই পড়ুন: Airtel, Jio-কে টেক্কা, গ্রাহকদের স্বার্থে বিরাট এক পরিষেবা চালু করছে BSNL
প্রসঙ্গত, ভারতীয় রেলের সবচেয়ে উন্নত এবং অত্যাধুনিক ট্রেন বন্দে ভারত। ভারতীয় রেলের এই সেমি হাইস্পিড ট্রেনে নিম্নমানের খাবার সরবরাহের ঘটনা একেবারেই মেনে নেবে না রেল। মূলত এমন বক্তব্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেল মন্ত্রক। একই সাথে রেল মন্ত্রকের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেদিকে নজর রাখতে হবে IRCTC কে।












