সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ১৯ মে, মঙ্গলবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে, আজ চন্দ্র মিথুন রাশিতে এবং সূর্য বৃষ রাশিতে বিরাজ করছে। এদিকে আজ মৃগশিরা এবং আর্দ্রা নক্ষত্রের প্রভাব পড়বে। তৃতীয়া তিথির বিশেষ দিনটিতে ধৃতি এবং শূল যোগ বিরাজ করছে। আজ সূর্যোদয় হবে সকাল ৫:২৮ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৭:০৭ মিনিটে।
জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ মঙ্গলবার, তাই বজরংবলীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক-জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল (Ajker Rashifal)। প্রতিদিনের রাশিফল ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।
মেষ রাশির আজকের রাশিফল: প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আজ আপনার উৎসাহকে দ্বিগুণ করতে পারে। আজ আপনার যদি মনে হয় যে কাছে টাকা নেই তবে টাকা জমানোর জন্য পরিবারের কোনও বয়স্কর কাছ থেকে পরামর্শ নিতে পারেন। ছেলে মেয়েরা স্কুলের পড়া শেষ করতে আপনার কাছে সাহায্য চাইবে। প্রেমিক বা প্রেমিকা একে অপরের পারিবারিক অনুভূতি বুঝতে পারবে। আজ আপনি বড় ব্যবসায়িক লেনদেন সম্পন্ন করতে পারবেন। বিনোদনমূলক প্রকল্পের জন্য বেশ কয়েকজনকে একত্রিত করতে পারেন। দিনটি আপনার জন্য ভালো।
প্রতিকার: পারিবারিক জীবনে উন্নতির জন্য ভাইদেরকে আজ লাল রঙের পোশাক উপহার দেওয়ার চেষ্টা করুন।
বৃষ রাশি: নিজের ভিতর হিংসা রাখবেন না। এটি আপনাকে দুঃখী করে তুলবে। আজ নিজেকে কষ্ট দিলে তা ত্যাগ করতে হবে। সুখ-দুঃখের অংশ গড়ে তুলতে হবে। অবসর সময়কে ভালোভাবে কাজে লাগানোর জন্য পুরনো বন্ধুদের আমন্ত্রণ জানাতে পারেন। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম ভালো ফলাফল নিয়ে আসবে। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ আর্থিক অবস্থা কিছুটা কঠিন হতে পারে। কিছু মানুষ তাদের সামর্থ্যের থেকে বেশি প্রতিশ্রুতি দেবে আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও পরিছন্নতা কর্মীকে ডাল এবং কিছু টাকা দেওয়ার চেষ্টা করুন।
মিথুন রাশি: আজ আপনার উপর চেপে থাকা সমস্যাগুলি সমাধান হবে। কর্মক্ষেত্রে কোনও সহকর্মী মূল্যবান জিনিস চুরি করতে পারে। সেগুলিকে যত্নে রাখতে হবে। আজ আপনার স্বভাব বাড়ির পরিবেশকে উজ্জ্বল করে তুলবে। প্রেমের দিক থেকে আজকের দিনটি খুবই ভালো কাটবে। কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।।পরিবার এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে। আজ আপনার কাছের মানুষরা আপনার আরও কাছের আসার চেষ্টা করতে পারে। তবে স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে।
প্রতিকার: ধনসম্পদ লাভ করার জন্য দুধ এবং জলে জাফরান মিশিয়ে পান করার চেষ্টা করুন।
কর্কট রাশি: আজ স্বাস্থ্যগত সমস্যা আপনার জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে। জীবনসঙ্গীর সাথে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা করতে পারেন এবং সেটি সফল হবে। সন্ধ্যার বেশিরভাগ সময় অতিথিদের সঙ্গে কাটাতে পারেন। আজ আপনার আন্তরিক এবং প্রানবন্ত ভালোবাসা যাদুর মতো আচরণ করতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। তবে স্বাস্থ্য ভালো থাকবে না। স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া দরকার আজ।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য দাদু বা বয়স্ক ব্যক্তিকে সাহায্য করার চেষ্টা করুন।
সিংহ রাশি: জীবনসঙ্গীর সাথে পারিবারিক সমস্যা ভাগ করে নেওয়া উচিত। একে অপরকে ভালোভাবে জানতে এবং প্রেমের অভিজ্ঞতাকে উন্নত করতে পারবেন। আজ বিবাহিত হলে এবং আপনার যদি সন্তান থাকে তাহলে তারা আপনার কাছে অভিযোগ করতে পারে যে আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দিচ্ছেন না। জীবনের সেরা দিনটি আজ জীবনসঙ্গীর সাথে কাটাতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না আজ।
প্রতিকার: ধনসম্পত্তি বৃদ্ধি করার জন্য বাড়িতে একুরিয়াম স্থাপন করে মাছদের খাওয়ানোর চেষ্টা করুন।
কন্যা রাশি: আজ কিছু সুসংবাদ পেতে পারেন। কারও সঙ্গে পরামর্শ না করে কোথাও টাকা বিনিয়োগ করবেন না। এতে আপনারই ক্ষতি হবে। জীবনসঙ্গীর সাথে গোপনীয় তথ্য ভাগ করে নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। সম্ভব হলে সেটি এড়িয়ে চলতে হবে। কঠিন পরিস্থিতি এড়ানোর জন্য আজ যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। জীবনসঙ্গী সমস্ত মত পার্থক্য ভুলে আপনার কাছে ভালোবাসা নিয়ে ফিরতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো কাটবে না।
প্রতিকার: আজ পারিবারিক জীবনকে উন্নতি করতে হলে লাল কিংবা বাদামি পিঁপড়েকে চিনি এবং চিনির মিছরি খাওয়ানোর চেষ্টা করুন।
তুলা রাশি: আজ আপনার স্বাস্থ্য নিয়ে একদম চিন্তা করবেন না। কারণ স্বাস্থ্য খুবই ভালো থাকবে বলেই অনুমান করা হচ্ছে। আজ অবসর সময়ে আপনি মোবাইল ফোনে ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে পারেন। জীবনসঙ্গীর সাথে রোমান্টিক দিন কাটাতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি থাকবে না। আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। মোবাইল ফোনে কোনও ওয়েব সিরিজ দেখতে পারেন, এবং এতে আপনার অনেকটাই সময় নষ্ট হবে। আজ অবসর সময় পাবেন।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে আসক্তি থেকে দূরে থাকার চেষ্টা করুন।
বৃশ্চিক রাশি: আজ আপনার কঠোর পরিশ্রম এবং পারিবারিক সামর্থন ভালো ফলাফল নিয়ে আসবে। কিন্তু অগ্রগতি বজায় রাখার জন্য কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। যারা এখনও পর্যন্ত বেতন পাননি তারা আজ টাকা নিয়ে চিন্তা করতে পারেন। আজ জীবনসঙ্গী আপনার কাজে কিছু পরিকল্পনা বা বাধা সৃষ্টি করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি খুবই ভালো কাটবে। আজ অবসর সময় খেলাধুলা করতে পারেন। তবে তাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
প্রতিকার: আর্থিক অবস্থা উন্নতি করতে হলে আজ মদ কিংবা ধূমপান ত্যাগ করার চেষ্টা করুন।
ধনু রাশি: সুস্থ এবং ফিট থাকার জন্য চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে। জমি, রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পের উপর মনোযোগ দেওয়া উচিত। সামাজিক জীবনকে অবহেলা করবেন না। আজ অবসর সময় বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা উচিত। নাহলে মেজাজ খারাপ হতে পারে। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো কাটবে। আজ আপনি কাজের অগ্রগতি দেখতে পাবেন। তবে স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।
প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ধর্মীয় স্থানে সাদাকালো কম্বল দান করার চেষ্টা করুন।
মকর রাশি: আজ এমন কিছু করুন যেটি আপনার নিজের সম্পর্কে চমৎকার অনুভূতি দেয়। চাঁদের অবস্থানের কারণে অপ্রয়োজনীয় জিনিসপত্রে অর্থ ব্যয় করতে পারেন। অর্থ সঞ্চয় করার প্রয়োজন পড়লে জীবনসঙ্গী বা বাবা-মায়ের কাছ থেকে পরামর্শ নিতে হবে। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে। আজ মূল্যবান সম্পর্কগুলোকে সময় দিতে হবে। নাহলে সমস্যা হতে পারে। জীবন সঙ্গী অন্যান্য দিনের থেকে আপনার জন্য আজ বেশি কিছু করতে পারে।
প্রতিকার: আর্থিক অবস্থার উন্নতি করতে হলে এক কোয়া রসুন বা পেঁয়াজ জলে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।
কুম্ভ রাশি: আজ আপনি হতাশ বোধ করে থাকলে সঠিক চিন্তাভাবনা এবং কাজ করতে হবে। তাহলে ভালো ফলাফল পাবেন। বিনিয়োগ আপনার সমৃদ্ধি এবং আর্থিক উন্নতি করবে। পারিবারিক দায়িত্ব বাড়বে যা আপনার মানসিক চাপের কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রিয়জনের সঙ্গে ভ্রমণে গিয়ে জীবনকে পুরোপুরি ভাবে উপভোগ করতে পারবেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না। আজ ভালবাসার দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আর্থিক দিক থেকেও দিনটি ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।
প্রতিকার: পারিবারিক সুখ বাড়ানোর জন্য বাড়িতে রুপোর পাত্রে সাদা ফুলের তোড়া লাগানোর চেষ্টা করুন।
মীন রাশি: আজ নিয়মিত ব্যায়ামের মাধ্যমে আপনার ওজন ঠিক রাখতে পারবেন। অজানা কোনও উৎস থেকে অর্থ পেতে পারেন যা আপনার আর্থিক সমস্যা দূর করবে। বন্ধুদের সমর্থন পাবেন। তবে কিছু কথা বলার সময় সতর্ক থাকতে হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। আজ আপনার ব্যক্তিত্বে ইতিবাচক পরিবর্তন আসবে। স্বাস্থ্যের দিক থেকে দিনটি খুবই ভালো কাটবে। ব্যবসায়ীদের জন্য দিনটিবাচক। আজ আপনার প্রচেষ্টা অবশ্যই ভালো ফলাফল নিয়ে আসবে।
প্রতিকার: পারিবারিক জীবনে সুখ ফিরিয়ে আনার জন্য তিলের তিলে কিছু সাদা কালো তিল মিশিয়ে বাড়িতে প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন।
প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal










