সোনা-রুপোর দাম নিয়ে গরম খবর, কিনলেই লাভ

Published:

Gold Price

সৌভিক মুখার্জী, কলকাতা: গত দুইদিন ঊর্ধ্বগতির পর ফের আজ সোনা-রুপোর দাম (Gold Price) নিয়ে সুখবর। আজ আবার অনেকটাই পতন হল হলুদ ধাতুর বাজার দর। অন্যদিকে রুপো নিয়েও সুসংবাদ। ফলে মধ্যবিত্তদের মুখে আবারো হাসি ফুটেছে। তবে কোন শহরে কততে বিক্রি হচ্ছে আজ সোনা, রুপো (Gold And Silver Price) তা জানতে হলে প্রতিবেদনটি পড়ুন। IBJA Rates-র রিপোর্ট অনুসারে—

২২ ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |

➣ আজ কলকাতার বাজারে ২২ ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩৭,৩০০ টাকায় (-১৫০০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৬৫০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৮০০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ২২ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৩২,৭০০ টাকায়।

২৪ ক্যারেট পাকা সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ২৪ ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৪৫০ টাকায় (-১৫৫০)।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৭১০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৮৬০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৪,৭৬০ টাকায়।

আরও পড়ুন: বকেয়া DA-র পর এবার মিলবে গ্র্যাচুইটি ও লিভ এনক্যাশমেন্ট? চিঠি রাজ্য সরকারকে

১৮ ক্যারেট সোনার দাম

➣ আজ কলকাতার বাজারে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৫৩০ টাকায়।

➣ আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৫৩০ টাকায়।

➣ আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৬৮০ টাকায়।

➣ আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে ১৮ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,০৮,৫৮০ টাকায়।

আজ রুপোর বাজার দর | Silver Price Today |

➣ আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি ২,২৮,৩০০ টাকায় (-৯৩০০)।

➣ আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪৫,০০০ টাকায়।

➣ আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে ২,৪০,০০০ টাকায়।

আরও পড়ুন: চরমে সংকট! ফের গৃহবন্দি? কী এই এনার্জি লকডাউন যাতে আতঙ্কিত ভারত সহ গোটা বিশ্ব

কেন দাম কমল সোনার?

আসলে পশ্চিম এশিয়ায় উত্তপ্ত পরিস্থিতির কারণে গত দু’দিন দাম বাড়ার পরেও আজ অনেকটাই কমেছে হলুদ ধাতুর বাজার দর। বিশেষ করে চলমান আন্তর্জাতিক উত্তেজনা, অপরিশোধিত তেলের দামের বৃদ্ধি এবং ডলার শক্তিশালী হওয়ার কারণে সোনার দাম দিনের পর দিন কমছে। এমনকি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বিরতির ঘোষণা করেছিলেন। যার কারণে অপরিশোধিত তেলের দাম কমেছিল এবং সোনার দাম বেড়েছিল। কিন্তু ইরান এ বিষয়ে কোনও বিবৃতি দেয়নি। যার কারণে আবারও সোনার দামে পতন।

বিঃদ্রঃ বিনিয়োগ করার আগে অবশ্যই বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমরা শুধুমাত্র দাম নিয়ে আপডেট দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।

google button