বিক্রম ব্যানার্জী, কলকাতা: ছোটদের বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। অনূর্ধ্ব 19 ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে গুঁড়িয়ে ভারতের বিশ্বজয়ের বিরাট কারিগর বিহারের এই ছেলে। এবার সেই বৈভবই 14 পেরিয়ে 15 বছরে পা রাখলেন। আজ অর্থাৎ 27 মার্চ জন্মদিন ভারতীয় ক্রিকেটারের। আর এই জন্মদিনেই বৈভবকে নিয়ে উঠে আসছে একগুচ্ছ নতুন খবর। শোনা যাচ্ছে, 14 পেরিয়ে 15 এর সিঁড়িতে পা রাখায় এবার এই খুদে ক্রিকেটারের জন্য খুলতে চলেছে বড়দের ভারতীয় দলের দরজা।
টিম ইন্ডিয়ায় সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী?
ভারতীয় অনূর্ধ্ব 19 দল ওয়ানডে বিশ্বকাপ জেতার পরই জল্পনা বেড়েছিল বড়দের দলে সুযোগ পাবেন বৈভব সূর্যবংশী। যদিও সেটা হয়নি। আসলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, সিনিয়র দলে ক্রিকেটারদের খেলার ক্ষেত্রে ন্যূনতম বয়স 15 বছর। যেখানে এতদিন বৈভবের বয়স ছিল 14 র ঘরে। মূলত সে কারণেই বড়দের দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল তাঁর। তবে এবার মনে করা হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ন্যূনতম বয়স নীতি মেনেই সিনিয়র টিমে জায়গা করে নিতে পারেন বিহারের এই ক্রিকেটার।
বলাই বাহুল্য, 2011 সালের 27 মার্চ জন্ম বৈভব সূর্যবংশীর। সেই হিসেবে এই মুহূর্তে বৈভব 14 পূর্ণ হয়ে 15 তে পা রাখলেন। আর সে কারণেই ক্রিকেট ভক্তদের অনেকেই আশা করছেন, বিশ্ব ক্রিকেট সংস্থার নিয়ম মেনেই এবার হয়তো নিজের ক্ষমতা প্রদর্শন করে বিরাট কোহলিদের দলে জায়গা করে নিতে পারেন এই কিশোর। এক কথায়, সিনিয়র দলে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছেন বৈভব। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে কিছুই জানানো হয়নি।
🚨 VAIBHAV SURYAVANSHI TURNS 15 YEARS OLD TODAY 🚨
– He is now eligible to play for Indian Senior cricket team. 🇮🇳 pic.twitter.com/ViWCFi4koN
— Johns. (@CricCrazyJohns) March 27, 2026
অবশ্যই পড়ুন: সোনা-রুপোর দাম নিয়ে গরম খবর, কিনলেই লাভ
উল্লেখ্য, ক্রিকেটে আগ্রাসী ব্যাটিং করার জন্য খ্যাত বৈভব। গত বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুদে ক্রিকেটার হিসেবে দ্রুততম সেঞ্চুরি করেছিলেন তিনি। আর তারপর থেকেই শিরোনামে রয়েছে বৈভব সূর্যবংশী নামটা। এবারের ইন্ডিয়ার প্রিমিয়ার লিগেও রাজস্থানের হয়ে ঝড় তুলতে দেখা যাবে তাঁকে। আর সেই আসরের আগেই ভারতের সিনিয়র দলে যোগ্যতা অর্জনের খবর স্বস্তি দিয়েছে বৈভব ভক্তদের।












