উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ, পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর, প্রথম হল কে?

Published:

HS Result 2026

সৌভিক মুখার্জী, কলকাতা: পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল (HS Result 2026)। পরীক্ষার ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল রেজাল্ট। সামগ্রিক রিপোর্ট বলছে, এবার পাশের হারে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। শতাংশের বিচারে তা ৯৪.১৯%। বাকি জেলাগুলির কী হাল? জানুন।

উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ঘোষণা অনুযায়ী, আজ সকাল সাড়ে দশটা থেকেই সংবাদমাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছে, এবং এগারোটা থেকেই পরীক্ষার্থীরা তাদের রেজাল্ট অনলাইনে চেক করতে পারছে। এবছর গত ১৬ থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ১০ হাজার ৮১১ জন। তার মধ্যে চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৩৫ হাজার ৮৬৪ জন। আর দ্বিতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়েছে ৫৯ হাজার ৪৫২ জন, এবং পুরনো নিয়মের পরীক্ষার্থী ছিল মোটামুটি ১৫ হাজার ৪৯৫ জন।

সাংসদের তরফে যেমনটা জানানো হচ্ছে, এ বছর উচ্চমাধ্যমিকে পাশের হার ৯১.২৩ শতাংশ। তবে মাধ্যমিকের মতো এবারও বাকি জেলাগুলিকে টক্কর দিয়েছে পূর্ব মেদিনীপুর। চলতি বছরে এই জেলাতে পাশের হার সবথেকে বেশি। সেখানে ৯৪.১৯% শিক্ষার্থীই পাস করেছে। পাশের দিক থেকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হাওড়া। তৃতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। এবার র‍্যাঙ্ক করেছে মোট ৬৪ জন, অর্থাৎ প্রথম দশে তাদের স্থান।

যেমনটা খবর পাওয়া যাচ্ছে, এ বছর ৪৯৬ নম্বর পেয়ে প্রথম হয়েছে আদৃত পাল। সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। শতাংশের বিচারে তাঁর প্রাপ্ত নম্বর ৯৯.২%। পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকার করেছে জিষ্ণু কুন্ডু, ঋতব্রত নাথ এবং ঐতিহ্য পাল। তাঁদের ঝুলিতে নম্বর গিয়েছে ৪৯৫। জিষ্ণু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। অন্যদিকে ঋতব্রত এবং ঐতিহ্য দুজনই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে দেবপ্রিয় মাঝি, তন্ময় মণ্ডল, সৌম্য রায়, শুভায়ন মণ্ডল এবং প্রীতম বল্লভ। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪।

আরও পড়ুন: সকাল সকাল আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা, মামলা লড়বেন?

কীভাবে দেখবেন রেজাল্ট?

উল্লেখ্য, সকাল এগারোটা থেকেই পরীক্ষার্থীরা অনলাইনে তাঁদের রেজাল্ট চেক করতে পারছে। তবে আমাদের ইন্ডিয়া হুড পোর্টালকে যেহেতু এবার অফিশিয়াল পার্টনার বানানো হয়েছে, তাই সেখান থেকেই তাঁরা চেক করে নিতে পারবে। এর জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন—

  • প্রথমে যে কোনও ব্রাউজারে গিয়ে https://result.indiahood.in/hs/index.html লিঙ্কে ক্লিক করুন।
  • এরপর সেখানে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর ইনপুট করার অপশন থাকবে। সেগুলি ইনপুট করুন।
  • এরপর সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনার রেজাল্ট সামনে চলে আসবে। প্রয়োজনে স্ক্রিনশট করে রাখতে পারেন।