করুণাময়ী-দিঘার একমাত্র এসি প্রিমিয়াম সিটার বাস চালু, জেনে নিন রুট ও সময়সূচি

Published:

Premium AC Karunamoyee Digha Bus

অনন্যা সরকার, কলকাতা: দিঘা বাঙালির অন্যতম পছন্দের টুরিস্ট স্পট। ছোটখাটো ছুটি বা উইক-এন্ডে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে ভ্রমণের জন্য খুবই জনপ্রিয় হল এই সৈকত শহর। ট্রেন তো রয়েছেই, তবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করেও বহু মানুষ দিঘা ভ্রমণে যান। আরামদায়কভাবে সড়কপথে কলকাতা থেকে দিঘা যাওয়ার বাস পরিষেবায় এবার যুক্ত হল আরেকটি নয়া প্রিমিয়াম এসি বাস। করুণাময়ী থেকে দিঘা যাওয়ার (Karunamoyee Digha Bus) একমাত্র বাস পরিষেবা চালু করলো এসআরএস ট্রাভেলস (SRS Travels)। আসুন তাহলে এই নতুন বাসের সম্পূর্ন রুট এবং সময়সূচিটি দেখে নেওয়া যাক। 

করুণাময়ী – দিঘা এসি প্রিমিয়াম সিটার বাসের সময়সূচী ও রুট

এসআরএস ট্রাভেলসের নতুন এই এসি প্রিমিয়াম সিটার বাসটি করুণাময়ী থেকে উল্টোডাঙা, বাগুইহাটি হয়ে সরাসরি পৌঁছে দেবে দিঘায়। করুণাময়ী থেকে দিঘা যাওয়ার সময় বাসটি – 

  • করুণাময়ী আইবিটি (IBT) থেকে ছাড়ে – সকাল ৬:০৫-এ। 
  • বাগুইহাটি থেকে ছাড়ে – সকাল ৬:২৫-এ। 
  • ডানলপ থেকে ছাড়ে – সকাল ৬:৫০-এ।  
  • কোনা এক্সপ্রেসওয়ে থেকে ছাড়ে – সকাল ৭:১৫-এ।

আরও পড়ুন: ট্রেনে নয়, প্রিমিয়াম সরকারি বাসে যান কলকাতা থেকে শিলিগুড়ি, জানুন রুট ও সময়সূচি

 দিঘা থেকে করুণাময়ী ফেরার সময় বাসটি – 

  • দিঘা থেকে ছাড়ে – দুপুর ৩:৪০-এ। 
  • কাঁথি থেকে ছাড়ে – দুপুর ৪:৪০-এ। 
  • হেঁড়িয়া থেকে ছাড়ে – বিকেল ৫:১৫-এ। 

আরও পড়ুন: শুরু হচ্ছে কলকাতা-বাঁকুড়ার এসি বাস পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

করুণাময়ী থেকে দিঘা যাওয়ার এই একমাত্র প্রিমিয়াম এসি বাসটি যায় ভায়া উল্টোডাঙ্গা, কেষ্টপুর – বাগুইহাটি – এয়ারপোর্ট – ডানলপ, কোনা এক্সপ্রেসওয়ে – ধুলাগড় – বাগনান –  কোলাঘাট –  হলদিয়া মোড় – মেছেদা –  রাধামনি –  নিমতৌড়ি – নন্দকুমার হাইরোড – চন্ডিপুর – বাজকুল – হেঁড়িয়া – নাচিন্দা –  মারিশদা – কাঁথি, চাউলখোলা (মন্দারমনি) – বালিসাই (তাজপুর) – রামনগর – ওল্ড দিঘা – নিউ দিঘা। ফোন করে বুকিং করার পাশাপাশি, এসআরএস ট্রাভেলসের নিজস্ব ওয়েবসাইট এবং রেডবাস (redBus)-এর মাধ্যমে অনলাইনেও অগ্রিম সিট বুক করা যায়।  

আরও BUS Digha Karunamoyee