বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেদের সর্বস্ব দিয়ে লড়াই করবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গত বছরের ব্যর্থতা কাটিয়ে এ বছর চ্যাম্পিয়ন হতে হবে যে। সেই মতোই, হাজারো সমস্যার মাঝে নিজেদের গুছিয়ে নিচ্ছেন নাইটরা। নতুন পুরনোর সংমিশ্রণে লড়াইটা যে জোরদার হবে সে কথা বলাই যায়। কয়েকটি সূত্র দাবি করছে, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার জন্য লাকি হয়ে উঠতে পারেন তিন ক্রিকেটার। তালিকায় রয়েছে বড় নাম।
এই তিন ক্রিকেটার KKR র লাকি চ্যাম্প হয়ে উঠতে পারেন
প্রথম প্লেয়ার
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিলাম থেকে চেন্নাই সুপার কিংসের সাথে লড়াই করে 25 কোটি 20 লাখ টাকা দিয়ে অস্ট্রেলিয়ার দাপুটে অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। এই প্লেয়ারকে নিয়ে অনেক স্বপ্ন আছে শাহরুখ খানের ম্যানেজমেন্টের। ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন, এবারের IPL এ এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার কলকাতাকে চ্যাম্পিয়ন করতে তুলতে পারেন। এক কথায় KKR এর লাকি প্লেয়ার হয়ে উঠতে পারেন তিনি।
দ্বিতীয় প্লেয়ার
বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর তাঁর বিকল্প হিসেবে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। আসলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আগুন ঝরিয়েছিলেন তিনি। বল হাতে তুলে নিয়েছিলেন একের পর এক উইকেট। এমনকি অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষেও নিজের রুদ্র মূর্তি দেখিয়েছিলেন তিনি। উইকেট নিয়েছিলেন ভারতের প্লেয়ারদেরও। সে কারণেই অনেকে মনে করছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতার জার্সিতে একেবারে ঝড় তুলবেন তিনি। হয়ে উঠবেন শাহরুখ খানের দলের লাকি প্লেয়ার।
অবশ্যই পড়ুন: সবার থেকে ইউনিক.. বাজার কাঁপাতে আসছে TVS এর ক্যাফে রেসার! কবে লঞ্চ?
তৃতীয় প্লেয়ার
গতবছর KKR শিবিরে থাকলেও চোটের কারণে মাঠে নিজেকে মেলে ধরা হয়নি জম্মু ও কাশ্মীরের বোলার উমরান মালিকের। সেজন্য একটা আফসোস থাকলেও এ বছর কিন্তু পুরোপুরি নিজেকে তৈরি করে ফেলেছেন এই ভারতীয় ক্রিকেটার। নাইট শিবিরে যেভাবে তিনি বল হাতে অনুশীলন করছেন এবং উইকেট তুলছেন তাতে চোখ কপালে ভক্তদের। ক্রিকেট ভক্তদের অনেকেরই দাবি, এবছর কলকাতার লাকি প্লেয়ার হয়ে উঠতে পারেন উমরান।












