প্রচার সেরে বাড়ি ফেরার পথে গুরুতর দুর্ঘটনা, হাসপাতালে ভর্তি শীতলকুচির বিজেপি প্রার্থী 

Published:

Sabitri Barman,

সৌভিক মুখার্জী, শীতলকুচি: শিয়রে বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Election 2026)। রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী প্রচারে ব্যস্ত। এর মধ্যেই ঘটে গেলে ভয়ংকর দুর্ঘটনা। নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় আহত হলেন শীতলকুচির বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মণ (Sabitri Barman)। ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন বিজেপি নেত্রী। কোচবিহারের এক হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। কেমন আছেন নির্বাচনের প্রার্থী?

নির্বাচনী প্রচার সেরে বাড়ি আসতে গিয়ে দুর্ঘটনা

রিপোর্ট অনুযায়ী খবর, কোচবিহারের শীতলকুচির শিকারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। শনিবার রাতে প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাবিত্রী বর্মণের গাড়িতে সজোরে ধাক্কা মারে। আর সেখানেই তিনি গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে খবর। এমনকি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেত্রীর গাড়ি চালকও।

আরও পড়ুন: রামপুরহাট থেকে অত্যাধুনিক AC বাসে দিঘা, শুরু হল পরিষেবা, জানুন রুট ও সময়সূচি

উল্লেখ্য, আজ অথাৎ রবিবার কোচবিহারে সভা করতে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগেই সাবিত্রী বর্মণ গুরুতর দুর্ঘটনার কবলে পড়ে আহত হয়েছেন। তাঁর বক্তব্য, প্রচার সেরে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি নিয়ন্ত্রণহীন ট্রাক সজোরে তাঁর গাড়িতে ধাক্কা মারে। সাইড দিতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি নয়ালজলিতে পড়ে যায় তাঁদের গাড়ি। আর সেখানেই তিনি গুরুতর আহত হন। ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবিত্রী বর্মণ। আর এবারই প্রথম বিধানসভা নির্বাচনে লড়ছেন তিনি।

google button