আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে পণ্ড হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বেজায় খারাপ দশা কলকাতা নাইট রাইডার্সের। প্রথম তিন ম্যাচের দুটিতে হার এবং শেষ ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যাওয়ায় 1 পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে পাঞ্জাব এবং KKR। অনেকেই মনে করছেন, এই ম্যাচে বৃষ্টি না হলে এখানেও হারতো শাহরুখ খানের দল। আপাতত সে সব অতীত। আজ অর্থাৎ বৃহস্পতিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচ অজিঙ্কা রাহানেদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আজকের ম্যাচে কেমন থাকবে আবহাওয়া (KKR Vs LSG Match Weather)? বৃষ্টির কারণে বাতিল হবে খেলা?

বৃষ্টির কারণে ফের ভেস্তে যাবে কলকাতার ম্যাচ?

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় এই মুহূর্ত 9 নম্বরে রয়েছে কলকাতা। শাহরুখ খানের দলের যে দৈন্যদশা তাতে আজকের ম্যাচে হারলে বা খেলা ভেস্তে গেলে নকআউট পর্বে ওঠা নাইটদের জন্য কার্যত অসম্ভব হয়ে যাবে। তাই আজকের ম্যাচ জেতাটা কলকাতার জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু তার আগে চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি। বৃহস্পতিবার ভোর রাত থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে বিভিন্ন উপকূলবর্তী এলাকাগুলিতে। বৃষ্টিতে ভিজেছে শহর কলকাতাও।

এমতাবস্থায় প্রশ্ন উঠছে তাহলে কি সন্ধ্যায় ইডেনেও নামবে বৃষ্টি? অ্যাকুওয়েদার সহ বেশ কয়েকটি আবহাওয়া সংক্রান্ত ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সারাদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বেলা গড়াতেই অর্থাৎ বিকেলের দিকে আবহাওয়ার বদল হতে পারে। এখনও পর্যন্ত যা খবর, সন্ধ্যার দিকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়াবিদরা বলছেন, বিকেলের পর আবহাওয়ার বিরাট বদল না ঘটলে বৃষ্টি নামবে না।

অবশ্যই পড়ুন: DA মামলায় নাটকীয় মোড়, ফের সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকার? এবার দাখিল …

প্রসঙ্গত, গত ম্যাচগুলিতে ক্রমাগত ব্যর্থ হয়েছেন কলকাতার সবচেয়ে দামি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। অনেকেই মনে করছেন, আজকের ম্যাচে হয়তো এই খেলোয়াড়কে একাদশে জায়গা দেবে না নাইট ম্যানেজমেন্ট। যদিও গতকাল নেটে গা ঘামানো অনুশীলন করতে দেখা গিয়েছে এই অজি তারকাকে। এদিকে বরুণ চক্রবর্তীকে একাদশে ফেরানোর জল্পনা বাড়লেও এখনও পর্যন্ত যা খবর, হয়তো আজকের ম্যাচেও খেলা হবে না তাঁর।

google button