বিদ্যুৎ বিল হবে শূন্য, বাড়ির ছাদে লাগান সোলার প্যানেল, টাকা দেবে সরকার

Published:

Pm surya ghar Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিমাসে বিদ্যুতের মোটা টাকার বিল দিতে ঘাম ছুটে যায় গৃহস্থের। এমন পরিস্থিতিতে আমজনতাকে বাঁচাতে পারে সোলার প্যানেল (Solar Panel)। কেন্দ্রীয় সরকারের পিএম সূর্য ঘর যোজনার অধীনে এক কোটিরও বেশি পরিবারকে বিনামূল্যে সোলার প্যানেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। কমবেশি সকলেই জানেন, এই প্রকল্পের অধীনে সরকার 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দিয়ে থাকে। ফলে আপনাকে নিজের পকেট থেকে মোটা টাকা খরচ করতে হচ্ছে না।

কোন সোলার প্যানেলের জন্য কত টাকা দেয় সরকার?

কেন্দ্রীয় সরকারের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে, সাধারণ মানুষকে যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকির অর্থ নির্ভর করে সোলার সিস্টেমের ক্ষমতার উপর। অর্থাৎ যদি কেউ 1 কিলোওয়াটের সোলার প্যানেল বসান সেক্ষেত্র তাঁকে 30 হাজার টাকা, 2 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন প্যানেল বসালে 60 হাজার টাকা এবং 3 কিলোওয়াট ক্ষমতার সোলার প্যানেল বাড়ির ছাদে বসালে 78 হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যায়।

অতিরিক্ত খরচ তুলতে ঘরে বসেই পাবেন লোন

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সরকারের তরফে ভর্তুকির পরেও সোলার প্যানেল বসাতে বাকি খরচের জন্য ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের লোন দিয়ে থাকে। বার্ষিক 5.75 শতাংশ সুদের হারে সোলার প্যানেল বসানোর জন্য 2 লাখ টাকা পর্যন্ত লোন পাওয়া যায়।। তবে গ্রাহক যদি এর থেকে বেশি সুদ দিতে পারেন সেক্ষেত্রে 6 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারেন। এক্ষেত্রে একেবারে বাড়িতে বসেই লোন পেতে পারেন আপনি। আসলে সম্প্রতি ব্যাঙ্ক অফ বরোদা সোলার প্যানেলের ক্ষেত্রে 2 লাখ টাকা পর্যন্ত লোন উত্তোলনের বিষয়টি সম্পূর্ণ অনলাইন করে দিয়েছে। অর্থাৎ কোনও কিছু বন্ধক না রেখেই প্রয়োজনীয় প্রমাণপত্র বা স্যালারি স্লিপ দেখিয়ে ঘরে বসেই মোটা টাকা লোন পেয়ে যেতে পারেন আপনি।

অবশ্যই পড়ুন: পোড়া বাসন পরিষ্কার করতে আর কষ্ট নয়, এই ৪ টিপসেই হবে ম্যাজিক

বলে রাখা প্রয়োজন, এই লোনের জন্য আবেদন করতে গেলে আবেদনকারীর বয়স অবশ্যই 21 বছরের বেশি হতে হবে। একই সাথে নিজের নামে একটি বাড়ি অর্থাৎ ছাদ থাকতে হবে। থাকতে হবে নির্দিষ্ট বিদ্যুৎ সংযোগ। এছাড়াও আবেদনকারীর সিভিল স্কোর 680 বা তার বেশি হতে হবে। এসব কিছু থাকলেই শুধুমাত্র আধার কার্ড, মোবাইল নম্বর, বিদ্যুতের বিল এবং সোলার ভেন্ডার এর কাছ থেকে একটি কোটেশন নিয়ে এলেই অনলাইনে আবেদন করে 10 থেকে 15 মিনিটের মধ্যেই লোন পেয়ে যেতে পারেন আপনি। আর এই লোন পরিশোধের সময়সীমা সর্বোচ্চ 10 বছর।।