কেন টিম ইন্ডিয়া থেকেই বাদ পড়লেন সঞ্জু স্যামসন? জানালেন BCCI কর্মকর্তা

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ চলাকালীনই জিম্বাবুয়ের বিরুদ্ধে 20 ওভারের সিরিজের স্কোয়াড (Team India) ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সবচেয়ে অবাক করা বিষয়, সেই টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি টিম ইন্ডিয়াকে বিশ্বকাপ জেতানো প্লেয়ার সঞ্জু স্যামসনের (Sanju Samson)। বিষয়টা অবাক হওয়ার মতোই। যদিও বিগত ম্যাচগুলিতে ব্যাট হাতে বারবার ব্যর্থ হচ্ছিলেন এই খেলোয়াড়। তাহলে কি সেজন্যই টিম ইন্ডিয়া থেকে বাদ পড়লেন স্যামসন?

কেন টিম ইন্ডিয়া থেকে বাদ গেলেন সঞ্জু?

আগামী 23 জুলাই থেকে শুরু হচ্ছে ভারত বনাম জিম্বাবুয়ের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইতিমধ্যেই সেই আসরের ভারতীয় দল ঘোষণা করে দিয়েছে বোর্ড। তবে সেই দলে নেই সঞ্জু। এ প্রসঙ্গে সংবাদ সংস্থা PTI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জিম্বাবুয়ে সিরিজের তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়া হয়েছে। সঞ্জু দলে থাকলেও সুযোগ পেতেন না। তিনি এশিয়ান গেমসের স্কোয়াডে আছেন।

বোর্ডের ওই কর্মকর্তার কথায়, “জিম্বাবুয়ে সিরিজে সঞ্জু স্যামসনকে বিশ্রামে রাখার বিষয়টিতে অবাক হওয়ার কী আছে? সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের স্কোয়াডে তিনি আছেন। যাঁরা নির্বাচন কমিটির সমালোচনা করছেন, তাঁদের একটু ভাবা উচিত। সঞ্জুকে নিয়ে যাওয়ার মনে কী? সে যখন খেলতেই পারবে না। তিনি একজন সিনিয়র খেলোয়াড়।”

অবশ্যই পড়ুন: নতুন কোচ পেলেও ইস্টবেঙ্গল শিবিরে এল দুঃসংবাদ

সহজ কথায় বলতে গেলে, জিম্বাবুয়ে সিরিজের তরুণ প্লেয়ারদের সুযোগ দেওয়ার জন্য এবং সঞ্জুর ওয়ার্ক লোডের কথা ভেবেই তাঁকে টি-টোয়েন্টি দলে জায়গা দেওয়া হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ম্যাচগুলিতে একেবারেই ছন্দে থাকতে দেখা যায়নি এই ভারতীয় ক্রিকেটারকে। এর আগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটি ম্যাচে মাত্র 5 রান করেছিলেন তিনি। অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে এক রান করে মাঠ ছাড়েন সঞ্জু।