বছরে ১৭০ বিলিয়নের বেশি ট্রানজেকশন, বিশ্বরেকর্ড ভারতের UPI-র

Published:

Unified Payments Interface
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: ডিজিটাল লেনদেনের দুনিয়ায় এবার ইতিহাস গড়তে চলেছে ভারত। হ্যাঁ, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই (Unified Payments Interface) এখন শুধুমাত্র দেশের মধ্যে নয়, বরং আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে, সরকারি উদ্যোগে তৈরি এই পেমেন্ট ব্যবস্থা বিশ্বের সবথেকে বড় বড় বেসরকারি নেটওয়ার্ককে টক্কর দিচ্ছে। এমনকি পরিসংখ্যান শুনলে ভিমড়ি খাওয়ার মতো অবস্থা হবে।

বিরাট সাফল্য UPI-এর

জানিয়ে রাখি, এই ইউপিআই তৈরি হয়েছে একটি উন্মুক্ত ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হিসাবে। যেখানে যুক্তরাষ্ট্রের ভিসা এবং মাস্টারকার্ডের মতো সংস্থাগুলি মূলত প্রাইভেট নেটওয়ার্ক হিসেবে কাজ করে, সেখানে ভারতের মডেলটি সকলের জন্য উন্মুক্ত আর প্রায় বিনামূল্যে পরিষেবা প্রদান করে। এই ব্যবস্থার ফলে শহর থেকে গ্রাম, প্রায় সমস্ত স্তরের মানুষ ডিজিটাল সুবিধা পায় সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুনঃ আবহাওয়ার ব্যাপক মুড বদল, আজ দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা

রিপোর্ট বলছে, ভারতের মোট ডিজিটাল লেনদেনের ৮০ শতাংশের বেশি এখন ইউপিআই-র মাধ্যমেই হয়ে থাকে। ২০১৭ সালে যেখানে ইউপিআই ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৩ কোটি, ২০২৪ সালের মধ্যে তা ৪০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। আর লেনদেনের পরিসংখ্যান আরও বিস্ময়কর। কারণ, প্রতিবছর ১৭০ বিলিয়নেরও বেশি ট্রানজেকশন হচ্ছে এই ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে। সুতরাং ১০০ কোটির বেশি মানুষের দেশে এই বিপুল ব্যবহার প্রমাণ করছে, ডিজিটাল বিপ্লবে ঠিক ইউপিআই কতটা প্রভাব ফেলছে।

আরও পড়ুন: ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পে আপনার আবেদন বাতিল হয়ে গেল? চেক করে নিন এক ক্লিকেই

চিনের মডেলগুলির থেকে আলাদা কোথায়?

বলে রাখি, চিনের Alipay এবং WeChat Pay মূলত ক্লোজড ওয়ালেট মডেলের উপরে নির্ভরশীল। অর্থাৎ, নির্দিষ্ট পরিষেবার মধ্যে লেনদেন সীমাবদ্ধ থাকে। অন্যদিকে ইউপিআই একটি ওপেন প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। হ্যাঁ, যে কোনও ব্যাঙ্ক বা ফিনটেক সংস্থা খুব সহজেই এর সঙ্গে যুক্ত হতে পারে। আর এই উন্মুক্ত কাঠামোই ইউপিআই-কে দ্রুত বিস্তার লাভ করতে সাহায্য করেছে। বিশেষজ্ঞদের মতে, ইউপিআই শুধুমাত্র কোনও পেমেন্ট সিস্টেম নয়, বরং ভবিষ্যতে ডিজিটাল আর্থিক অবকাঠামোর মূল মডেল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now