সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণ মানুষের জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করে রেখেছে। তবে আপনি যদি ব্যবসা করার পরিকল্পনা করে থাকেন, কিন্তু আর্থিক সীমাবদ্ধতার কারণে আটকে যান, তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। কারণ, কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা (Pradhan Mantri Mudra Yojana) প্রকল্পের আওতায় এবার মিলছে ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ। তাও কোনও গ্যারান্টি বা জামানত ছাড়াই। কিন্তু কারা পাবেন, কীভাবে পাবেন জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
দ্বিগুণ করা হল ঋণের পরিমাণ
প্রসঙ্গ, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পটি ২০১৫ সালে চালু করা হয়েছিল। আর এই প্রকল্পের আওতায় নন কর্পোরেট এবং নন এগ্রিকালচার ব্যবসা শুরু করার জন্য বিনা শর্তে ঋণ দেওয়া হয়। ২০২৫ সালের এপ্রিল মাস পর্যন্ত এই প্রকল্প মারফৎ ৫২.৩৭ কোটি ঋণ বিতরণ করা হয়েছে, যার মূল্য প্রায় ৩৩.৬৫ লক্ষ কোটি টাকার বেশি। আর এই সরকারি ঋণে সুদের হার ইবিএলআর থেকে ৩.২৫% বেশি হয়।
এই প্রকল্পে আগে মাত্র ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হত। তবে জনপ্রিয়তা বিবেচনা করে সরকার এবারের লিমিট এবং ক্যাটাগরি দুটোই বৃদ্ধি করেছে। ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট ঘোষণার পর এই প্রকল্পের ঋণ দ্বিগুণ করে ২০ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, আপনি যদি ব্যবসা শুরু করতে চান, তাহলে বিনা শর্তেই ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে।
তবে এই স্কিমে চারটি ধাপে ঋণ পাওয়া যায়। যার মধ্যে শিশু ঋণ, কিশোর ঋণ, তরুণ ঋণ এবং তরুণ প্লাস ঋণ রয়েছে। শিশু ঋণের ক্ষেত্রে মেলে ৫০ হাজার টাকা পর্যন্ত, কিশোর ঋণের ক্ষেত্রে মেলে ৫০ হাজার টাকা থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত, তরুণ ঋণের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা ১০ লক্ষ টাকা পর্যন্ত এবং তরুণ প্লাস ঋণের ক্ষেত্রে ১০ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন।
প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মূল বৈশিষ্ট্য
কেন্দ্র সরকার তরফ থেকে চালু করা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হল—
- এই প্রকল্পের ঋণ নিতে গেলে কোনও রকম গ্যারান্টি বা জামানতের প্রয়োজন পড়ে না।
- এই প্রকল্পের ঋণের জন্য প্রক্রিয়াকরণ ফি একদম শূন্য। অর্থাৎ অতিরিক্ত কোনও টাকা দেওয়া লাগে না।
- এই প্রকল্পের সুদের হার বছরে ৯% থেকে ১৫% হয়ে থাকে, যা ব্যঙ্কের এমসিএলআর রেটের উপরে নির্ভর করে।
- তিন থেকে সাত বছরের মধ্যে এই প্রকল্পের ঋণ পরিশোধ করতে হয়।
- এই প্রকল্পে আবেদন করার জন্য ভারতীয় নাগরিক হতে হয় আর ১৮ বছরের বেশি বয়স হতে হয়। তবে ব্যাঙ্ক থেলাপি হলে ঋণ পাওয়া যায় না।
- স্থাইয়ী উপার্জনের উৎস থাকতে হবে এবং ব্যবসার দিকে মনোযোগ থাকতে হবে।
কারা ঋণ দেয় এই প্রকল্পে?
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার আওতায় বাণিজ্যিক ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্কগুলি সহজ শর্তে ঋণ প্রদান করে। এছাড়াও কিছু কিছু নন ব্যাঙ্কিং ফিনটেক সংস্থা বা ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান ২০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। বিশেষ করে ব্যবসায়িক স্টার্টআপগুলোকে আর্থিক সহায়তা প্রদানের জন্য এই প্রকল্পের জুড়িমেলা ভার।
আরও পড়ুন: ভারতের প্রথম ১০০% A1 স্টেশন হয়ে উঠল এটি, ইতিহাস গড়ল ভারতীয় রেল
কীভাবে আবেদন করবেন আর কী কী ডকুমেন্ট লাগবে?
যারা প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা প্রকল্পে আবেদন করতে চান, তাদেরকে অনলাইনে https://www.mudra.org.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হয়। সেক্ষেত্রে আপনার সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। তারপর আপনি যদি ঋণের উপযুক্ত হন, তাহলে তারপর নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে ঋণ সংগ্রহ করতে পারবেন। তবে অবশ্যই সঙ্গে আধার কার্ড, প্যান কার্ড, বসবাসের প্রমাণপত্র, পাসপোর্ট আকারের ছবি, আয়ের প্রমাণপত্র, ব্যবসায়িক পরিকল্পনা, কেওয়াইসি ডকুমেন্ট ইত্যাদি প্রয়োজন পড়ে। তাই আপনি যদি ব্যবসা করে স্বনির্ভর হতে চান, তাহলে আজই আবেদন করুন এই প্রকল্পে এবং ঋণ নিয়ে নিজের ব্যবসাকে একধাপ এগিয়ে নিয়ে যান।












