বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বকাপের মাঝে হঠাৎ যেন জীবন থমকে গেল ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের (Rinku Singh)। একটানা দীর্ঘ সময় ক্যান্সারের সাথে লড়াই করতে করতেই হাল ছেড়েছেন বাবা খানচন্দ্র সিং। পিতৃ বিয়োগের পর গভীর শোক পেয়েছেন ছেলে রিঙ্কু। শোকে ভেসেছে গোটা ক্রিকেট বিশ্ব। জানা গিয়েছে, যকৃতে কর্কট অর্থাৎ লিভার ক্যান্সারের 4 নম্বর স্টেজে ছিলেন ভারতীয় তারকার বাবা। এদিকে, রিঙ্কুর পিতৃ বিয়োগের ঘটনায় বড়সড় চাপে পড়েছে টিম ইন্ডিয়া। ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ইডেন গার্ডেন্সের ডু অর ডাই ম্যাচ। তার আগে দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারের জীবন ওলটপালট হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে, এবারের বিশ্বকাপে আর কি রিঙ্কুকে পাবে ভারত?
বিশ্বকাপে আর রিঙ্কু সিংকে পাবে না টিম ইন্ডিয়া?
জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে হঠাৎ ভারতীয় শিবির ছেড়ে বাড়ি ফিরেছিলেন টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান রিঙ্কু। শোনা গিয়েছিল, বাবার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত ভারতীয় দল থেকে বেরিয়ে যেতে হয়েছিল তাঁকে। পরিবার সূত্রে খবর, রিঙ্কুর বাবা খানচন্দ্র গত এক বছর ধরে মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। চিকিৎসকরা জানান, তাঁর লিভারে 4 স্টেজ ক্যান্সার ধরা পড়েছে। যার কারণে ভেন্টিলেশনে রাখা হয় রিঙ্কু বাবাকে। তবে শেষ রক্ষা হয়নি।
শুক্রবার সকালেই গ্রেটার নয়ডার বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভারতীয় ক্রিকেটারের বাবা। এদিকে বাবাকে হাসপাতালে দেখে এসে জিম্বাবুয়ের ম্যাচের আগে দ্রুত ভারতীয় শিবিরে যোগ দিয়েছিলেন রিঙ্কু। যদিও গতকালের ম্যাচে ভারতের একাদশে সুযোগ পাননি তিনি। এমতাবস্থায় প্রশ্ন উঠছে, বাবার মৃত্যুর পর এবার কি তাহলে বাড়ি ফিরে যাবেন ভারতীয় ক্রিকেটার? তাঁকে কি আর পাওয়া যাবে না বিশ্বকাপের পরবর্তী ম্যাচ গুলিতে?
অবশ্যই পড়ুন: টেট পাশ না হলেও থাকবে শিক্ষকদের চাকরি সুরক্ষিত? বড় সিদ্ধান্ত শিক্ষা দপ্তরের
প্রথমত বলে রাখি, আগামী রবিবার ইডেনে ভারতের ডু অর ডাই ম্যাচ। এই ম্যাচ না জিততে পারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে ভারতকে। বেশ কয়েকটি সূত্র বলছে, শুক্রবার বাবার মৃত্যুর পর সরাসরি রবিবার ভারতীয় দলের হয়ে মাঠে নামাটা রিঙ্কুর পক্ষে শারীরিক এবং মানসিক কোনও দিক থেকেই সম্ভব নয়। তবে ভারত যদি সেমিফাইনালে ওঠে সে ক্ষেত্রে পরের ম্যাচগুলিতে রিঙ্কুকে পাওয়া গেলেও যেতে পারে। যদিও এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বা ক্রিকেটারের তরফে কিছুই জানানো হয়নি।












